somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ন্যাট জিওতে একদিন

১৫ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ন্যাশনাল জিওগ্রাফিকের ওয়েবসাইটের চমৎকার সব আলোকচিত্র দেখে এমনিতেই মন ভরে যায়। গত শুক্রবার (১৩ জানুয়ারি) বাংলাদেশি ভিজিটরদের গর্বও হবে। সাইটটিতে "ফটো অব দ্য ডে" নির্বাচিত হয়েছে বান্দরবান এলাকার একটি আলোকচিত্র। ঘন সবুজ পাহাড় আর নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ ও কুয়াশার পটভূমিতে কয়েকটি সোনালি চূড়া। পাহাড় ভরা পাকা জুম ধান রোদ পড়ে আরও সোনালি হয়ে উঠেছে। ক্ষত-বিক্ষত, ন্যাড়া, ধূসর উচ্চভূমি দেখে অভ্যস্ত চোখ প্রথম দফায় ধাক্কাই খেতে পারে। প্রশ্নও জাগে- এমন একটি মুহূর্ত ক্যামেরার কারসাজিতে স্থায়ী করে তুলতে আলোকচিত্রী এম ইউসুফ তুষার কতটা সময় ও শ্রম দিয়েছেন? খরচ যাই হোক, তা সার্থক।
বলাবাহুল্য নয়, ন্যাশনাল জিওগ্রাফিকের বাংলাদেশি দর্শনার্থী যদি এর "এনভায়রনমেন্ট" সেকশন পরিদর্শন করেন, আরও একটি চমৎকার ছবি দেখতে পাবেন। সেখানে যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর উৎস অংশের যে আলোকচিত্র ছাপা হয়েছে, তা দেখতে অনেকটা ফুলের মতো। মনে হতে পারে, কেউ যেন বালিতে চমৎকার ফার্ন গাছ এঁকেছেন। মনে হতে পারে আরও অনেক কিছু। বলে না দিলে কারও পক্ষে ধরা কঠিন যে, এটি একটি শক্তিশালী নদীর ছবি। প্রকৃতি কীভাবে বিরাট পটভূমিতে নিজেকে সাজিয়ে তোলে- এই স্যাটেলাইট ইমেজ তার নজির। নজির মানুষের প্রকৃতিবিনাশী কার্যক্রমেরও।
কলোরাডো নদীর অদ্ভূত সুন্দর ছবিটি ন্যাশনাল জিওগ্রাফিক প্রকাশ করেছে একটি প্রতিবেদনের অংশ হিসেবে। সেখানে বলা হচ্ছে, সারা দুনিয়ার আটটি শক্তিশালী নদী শুকিয়ে যেতে বসেছে মাত্রাতিরিক্ত পানি উত্তোলনের কারণে। সঙ্গে ধুঁকতে থাকা ওই আট নদীর "ভয়ঙ্কর সুন্দর" আলোকচিত্র। ওই প্রতিবেদনে কলোরাডো ছাড়াও স্থান পেয়েছে পাকিস্তানের সিন্ধু নদ, সাবেক সোভিয়েত অঞ্চলের আমু দরিয়া নদী, উজবেক অঞ্চলের সির দরিয়া নদী, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্য দিয়ে প্রবাহিত রিও গ্রান্ডে, চীনের ইয়েলো নদী, অস্ট্রেলিয়ার মারে নদী এবং আমাদের তিস্তা।
হিমালয় পার্বত্য অঞ্চলে উদ্ভূত হয়ে ভারতের সিকিম, পশ্চিমবঙ্গ এবং আমাদের রংপুর অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে চিলমারীর কাছে ব্রহ্মপুত্রে পতিত ৩১৫ কিলোমিটার দীর্ঘ "প্রমত্তা" তিস্তার অপুষ্টিতে ভোগা আলোকচিত্রটি দেখে বেদনাই জাগে। প্রতিবেদনে বলা হয়েছে, এক সময় সিকিমের প্রাণপ্রবাহ হিসেবে পরিচিত থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে সেচ ও অন্যান্য কাজে এতটাই ঠেসে ধরা হয়েছে যে, খোদ নদীটিরই প্রাণ যায় যায়। তিস্তার ওপর নির্ভরশীল জেলেরা হয়তো খুব বেশিদিন মাছ পাবে না, কৃষিকাজের পানি পাবে না তীরবর্তী হাজার হাজার কৃষক। তা সত্ত্বেও ভারত বিদ্যুৎ উৎপাদনের জন্য নদীটিতে আরও এক সারি আড়িবাঁধ দিতে যাচ্ছে। ভূতাত্তি্বকরা হুশিয়ার করে দিয়েছেন, এর ফলে ভূমিকম্পপ্রবণ ওই অঞ্চলে বড় ধরনের ওলটপালট হয়ে যেতে পারে।
এমন খবর প্রকাশ নদীগুলোর ব্যাপারে মানুষকে খানিকটা হলেও যে ভাবিয়ে তুলবে- তাতে সন্দেহ নেই। কেবল তিস্তা কিংবা কলোরাডো নয়, আমাদের চারপাশের ছোট ছোট নদীও কি একইভাবে মানবিক আগ্রাসনের মুখে পড়েনি? এসব নদীকে যদি নদীর মতো থাকতে দেওয়া যায়, তাতে আর কিছু না হোক, কোনো একদিন একটা সুন্দর ছবি হয়তো ন্যাশনাল জিওগ্রাফিকের মতো মাধ্যমে ছাপা হতে পারে। তিস্তার মতো বেদনা নয়, বান্দরবানের সোনালি পাহাড়ের মতো গর্বমিশ্রিত মুগ্ধতাই জাগিয়ে রাখবে দিনভর।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৪০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×