ভিকারুননিসা নূন স্কুলের বর্তমান অবস্থা
১১ ই জুলাই, ২০১১ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি ভিকারুননিসা নূন স্কুলের প্রাক্তন এক জন ছাত্রী। ২০০৪ সালে এই কলেজ থেকে পাশ করি। সেই সময় অধ্যক্ষা হামিদা আলীকে যাতে আমাদের স্কুল থেকে বরখাস্ত না করে সেই জন্য আমরা অনেক আন্দোলন করেছিলাম। তার পরও আমরা হামিদা আলী আপাকে আমাদের স্কুলে রাখতে পারি নাই। এখন আমাদের এক ছোট বোন -এর জন্য আমরা আন্দোলন করছি। তার উপর অত্যাচার হওয়ায় আমরা মর্মাহত। আমাদের ভিকারুননিসার সুনাম দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। হামিদা আলী আপার পর কেউ -ই শক্ত হাতে প্রশাসন-এর কাজ সামলাতে পারছে না।
বর্তমান অধ্যক্ষ হোসনে আরা বেগম স্কুলটির সুনাম ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। তিনি কিছু বিতর্কিত লোককে স্কুলের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। তার সবচেয়ে বড় প্রমাণ পরিমল জয়ধর। হোসনে আরা বেগম যখন প্রথম অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান, তার প্রথম স্কুল বিরোধী কর্মকান্ডটি ছিল স্কুলের নাম পরিবর্তন ও স্কুলের ইউনিফর্ম পরিবর্তন করা। তার এই চেষ্টাটি ব্যর্থ হয়ে যায় প্রবল আন্দোলন এর মুখে। আমরা চাই না কোন বাহিরের মানুষ ভিকারুননিসা নূন স্কুলের অধ্যক্ষ হয়ে বসুক। হোসনে আরা অবিলম্বে পদত্যাগ করবে এটা এখন সকলের দাবী। বর্বর পরিমল জয়ধর-এর উচিত শাস্তি হবে-এটা এখন সকলেরই প্রত্যাশা।
শিক্ষক দ্বারা লান্ছিত হওয়া-এটা শুধুমাত্র ভিএনসি-এর ব্যাপার না। এটা একটা গুরুতর সমস্যা। পরিমলের উল্ল্যেখযোগ্য শাস্তি হওয়া দরকার যাতে নতুন করে কোন পরিমল তৈরী না হয়। তাই এখন আমাদের একটাই দাবীঃ
পরিমল-এর শাস্তি আর হোসনে আরা বেগম এর পদত্যাগ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯
"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।
“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

একটা ফোন কলের দূরত্বে ১০ হাজার মানুষের চাকরি!
বিষয়টি আপনি সমাধান করছেন না কেন, পিএম সাহেব? আপনার তো মাত্র একটা ফোন কলই যথেষ্ট—অন্তত ভুক্তভোগীদের এতদিনের অপেক্ষা দেখে সেটাই মনে হয়!
একটা ভুল...
...বাকিটুকু পড়ুনলিখে রাখো বৎস'রা ; এ দূর্মুর্খ আর বর্ন ব্লাইন্ড ও বেইমানদের বাংলাদেশ-এ ভালো কিছুই তৈরী হবে না ! লিখে রাখো বৎস'রা !!
যে যে ব্যক্তির মনে বিষাক্ত রাজনীতির বীজ ঢুকেছে;... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২

উৎসর্গঃ
ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না...
...বাকিটুকু পড়ুন
সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন...
...বাকিটুকু পড়ুন