সমাজে প্রচলিত ফেতনা , পাপাচার এবং দূষিত পরিবেশের কারণে মানুষ এর মন মগজ এবং চিন্তা চেতনার পরিবর্তন ঘটে । যার ফলশ্রুতিতে মানুষ শয়তানের প্ররোচনায় পরে তার ঈমানকে ত্যাগ করে ।
শয়তান খুব সূক্ষভাবে মানুষের মনে প্রভাব বিস্তার করে এবং তাকে খারাপ কাজ করতে উৎসাহিত করতে করতে পাপ কর্মের প্রতি আসক্ত বানিয়ে দেয় । এক সময় এই রকম আসক্ত মানুষ যখন তার পাপাচার করতে কোন বাধাপ্রাপ্ত হলে তা থেকে মুক্তি খুজে এবং যা কিছুই তার পাপাচারের বাধা হয়ে দাড়ায় তার বিরুদ্ধে মনে মনে ফুসে উঠে । অনেকটা মাদকাশক্ত ব্যাক্তির ন্যায় ।
মাদকাসক্ত ব্যক্তি তার মাদক গ্রহণের যে কোন বাধাতেই ফুসে উঠে এবং সেসব বাধার বিরুদ্ধে সহিংস মনোভাব পোষণ করে । আর সেসব বাধা তার আপন মানুষের কাছ থেকে আসলেও তা তার বুঝে আসেনা - মাথায় ঢুকেনা। সে তখন তার বাবা-মার বিরুদ্ধেও দাড়াতে কুন্ঠাবোধ করেনা - যদিও তারা তার ভালোই চান। কারণ সে তখন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং কোনটা ভালো এবং কোনটা মন্দ তা নির্ণয় করতে অক্ষম হয়ে দাড়ায় । অতি আপন ব্যক্তিরাও তার তখন পর হয়ে দাড়ায় । সে হিতাহিত জ্ঞান হরিয়ে ফেলে । এটা হলো খারাপ কাজের অবধারিত ফল ।
ঠিক একই অবস্হা ঘটে পাপাচারী ব্যাক্তির । পাপ করতে করতে সে পাপাচারে আসক্ত হয়ে পড়ে এবং তার ফলে তার মন মানসিকতারও ব্যাপক পরিবর্তন হয় । কথায় বলে সৎ সঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে সর্বনাশ । যে যে এলাকায় থাকে এবং যেই পরিবেশে থাকে তার উপর তার প্রভাব পড়ে । মানুষ যার সাধে উঠা বসা করে তার মন মগজ চিন্তা চেতনা তার উপর প্রভাব ফেলে । কারণ মানুষের হৃদয় বা মন মগজ সে রকম করে গঠিত । এটা আল্লাহর এক হেকমত ।
কিছু বুদ্ধিমান মানুষ ব্যতীত যারা ধরতে পারে , তারা বিবেকের বিরুদ্ধে কাজ করেনা বা সমাজের অধঃপতনে গা ভাসিয়ে দেয়না । তারা ছাড়া প্রায় সবাই সাধারণ জনগণ পরিবেশে প্রভাবে প্রভাবিত হয় । এজন্য মহানবী (সাঃ) সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে বলেছেন । না হয় খারাপ ও দূষিত পাপের আবহওয়ায় সবাই পতিত হয় যদিনা তা দূর করতে সৎ বান্দারা সচেস্ট হয় ।
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত মহানবী (সাঃ) বলেছেনঃ
'অন্ধকার রাত্রির ন্যায় ক্রমাগত ফেতনা আসার আগেই যা আমল করার করে ফেলো । মানুষ তখন সকালে মুমিন থাকবে , বিকালে কাফের হয়ে যাবে । বিকালে মুমিন থাকবে , সকালে কাফের হয়ে যাবে । দুনিয়ার তুচ্ছ লাভের আশায় নিজের ঈমানকে সে বিক্রি করে দেবে । ' (বুখারী)
মহানবী (সাঃ) উপরোক্ত ভবিষ্যত বাণী আজ ফলতে শুরু করেছে কারণ বর্তমানে সমাজ পাপাচারে ছেয়ে গেছে আর তার ফল অবশ্যই খারাপ হবে । এর থেকে মুক্তির উপায় হলো - পাপ থেকে দূরে থাকা এবং তা দূর করতে সচেষ্ট হওয়া । না হয় দেশে বন্যা আসলে তা কোন যাচাই বাছাই করেনা - সবার ঘরেই পানি প্রবেশ করে ।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





