somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবাহ- তালাক - এবং শরীয়তের হিল্লা বিয়েঃ একটি চমৎকার যুক্তিসঙ্গত ব্যবস্হা ।

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই ইসলামী আইন কানুন গভীরভাবে অনুধাবণ না করে এর সমালোচনা করেন । কিন্তু যারা ইসলামী শরীয়তের বিষয়গুলো গভীর ভাবে বিচার বিশ্লেষণ করে এর যৈাক্তিকতা উপলব্ধি করেন - তারা এর প্রয়োজনীয়তা স্বীকার করেন এবং ইসলামী আইন যে কত আধুনিক বুঝতে পারেন । তবে এটা বুঝার জন্য স্রষ্টাকে ইসলামী শরীয়তের আইনের সৃষ্টিকর্তা এবং ইসলামী আইনের উদ্দেশ্য দুনিয়া এবং আখেরাতে শান্তি এভাবে চিন্তা করলে তবেই বুঝতে সহজ হয়ে যায় ।

আমার এক বন্ধুসম ছোট ভাইয়ের সাম্প্রতিক কালে তালাক হয়ে গেল । বিষয়টা খুবই হৃদয় বিদারক । হাদীস অনুসারে - তালাক হলো এমন একটি বিষয় যা বৈধ কিন্তু আল্লাহর নিকট সব থেকে অপছন্দনীয় বিষয় । অর্থাৎ মানুষকে তালাকের অনুমতি দেওয়া আছে - তবে এটা যে সবচেয়ে নিন্দনীয় বিষয় সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে । এটাকে মোটেই উৎসাহ দেওয়া হয় নি বরং অনুৎসাহিত করা হয়েছে ।

বিবাহ প্রত্যেকটি মানুষের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার । বিবাহের মাধ্যমে একটি নতুন পরিবারের সূচনা হয় এবং পরিবার হলো একটি সমাজের প্রধান কাঠামো । সমাজের কাঠামো দুর্বল হলে সমাজ ব্যবস্হা ভেঙে পড়ে । তাই এর গঠন শক্তিশালী হওয়া খুবই প্রয়োজন । এজন্য এক দিকে বিবাহকে করা হয়েছে সহজ আবার এর ভাঙন ঠেকানোর জন্য কঠিন আইন করা হয়েছে । কিন্তু বর্তমানে আমরা দেখি- এটাকে উল্টে দেওয়ার প্রচেষ্টা চলছে । যৈাতুকের আবর্তে, বিশাল ব্যয়, সামাজিক স্তরভেদের দোহাই ইত্যাদি কারণে বিবাহ হচ্ছে কঠিন আর তালাকের পরিমাণ সমাজে বেড়েই চলছে ।

ইসলামে প্রকৃত পক্ষে হিল্লা বিয়ে বলতে কিছু নাই । বলা হয়েছে - সম্পূর্ণ তালাকের পরে যখন স্বামী স্ত্রী পৃথক বসবাস করা শুরু করল , তখন তারা আবার ইচ্ছে করলেই বিয়ে বসতে পারবেনা । তাদের উপর একটা নিষেধাজ্ঞা জারী আছে । তারা আবার একত্রিত হতে পারবে যদি মেয়েটির অন্য কোথাও আবার বিয়ে হয় এবং কোন কারণে যদি সেখান থেকেও আলাদা হয়ে যায় - তারপর । এর আগে নয় । এখন এই পরের বিয়েটা এটা কিন্তু স্ত্রীকে জোর করে দেয়া যাবেনা । কোন বিয়েই জোর করে দেয়া যাবেনা বা মতের বিরুদ্ধে কোন বিয়েই হবেনা । এটা অনেকেই বুঝেনা - মনে করে এটা মেয়েদের উপর একটা জুলুম বা অন্যায় । অথচ এটা করা হয়েছে মেয়েদের বিয়ে - তালাক - আবার বিয়ে এরকম খেলার যেন হাতের পুতুল না হয়ে তা থেকে রক্ষ করার জন্য ।

এই আইন না থাকলে বিয়ে আর তালাক একটা হস্যকর পন্হায় পরিণত হতে পারত । মনে চাইলাম বিয়ে করলাম আবার ইচ্ছে হলো তালাক দিলাম । আবার মনে হলো দূর ভূল করছি - আবার বিয়ে করলাম । না তেমন হবেনা । তালাক দেয়ার সময় চিন্তুা করতে হবে যে - এর পরিণাম হবে মারাত্নক ।

বিয়ের সময়-ই আসলে যুগলের এই সব আইন ভালোভাবে জেনে নেওয়া উচিত এবং সে ভাবেই সতর্ক ভাবে সম্পর্ক রক্ষা করা উচিত । বিয়ের চুক্তিতে কিন্তু উল্লেখ করতে হয়ে - তালাক হয়ে গেলে স্ত্রীকে কত দিন ভরণ পোষণ দিতে হবে এবং কত করে । মেয়ে পক্ষের উচিত এই দিকটা খেয়াল রাখা এবং যথা সম্ভব একটা উপযুক্ত দাবী আদায় করা । যাতে বরপক্ষের নিকট বিয়েটা একটা ছেলে খেলা না হয় ।

আরেকটা বিষয় হলো - অনেকে বলেন এই নিয়মের কারণে সব থেকে বেশী ক্ষতিগ্রস্হ হয় মেয়েরা । কারণ তালাকপ্রাপ্ত মেয়েকে কেউ বিয়ে করতে চায়না আর পুরুষরা সহজেই বিয়ে করতে পারে । এটা ঠিক । কিন্তু এই আইন না থাকলেতো পুরুষরা তালাক দেয়ার ক্ষেত্রে দ্বিতীয়বার চিন্তুাও করতনা । তারা কথায় কথায় তালাক দিয়ে দিতো । এরপর নতুন স্ত্রীর সুযোগ সন্ধানী হতো । এই আইনের ফলে - তালাক দেওয়ার প্রবণতা কমানো হয়েছে । যা কিন্তু মেয়েদের জন্য একটা রক্ষা কবচ । আবার মেয়ে যদি কোয়ালিটি সম্পন্ন হয় - সে কিন্তু চাইবেনা তার আগের স্বামীর কাছে ফিরে যেতে যে তাকে অপদস্হ করে তালাক দিয়ে হেনস্হা করলো । তালাকের পর এখন ছেলে পক্ষের আর কোন সুযোগ নেই - যদিনা মেয়ের কপাল খারাপ হয় যে সে আরেক জনকে জেনে শুনে বিয়ে করল কিন্তু দুর্ভাগ্যবশঃত সেটাও টিকল না । তখন হয়তো সে চাইলে এবং তার পূর্বের স্বামী রাজী থাকলে তারা আবার এক হতে পারবে ।

সব আইনেরই ভালো মন্দ আছে । যেমন - ছুরি দিয়ে ফলও কাটা যায় আবার মানুষও হত্যা করা যায় । এখন এর জন্য ছুরি দায়ী না বা তার সৃষ্টিকর্তাও দায়ী না । দায়ী হলো যে এর অপব্যবহার করল । সুতরাং আল্লাহর আইন মানুষের মঙ্গলের জন্যই কিন্তু মানুষ এর অপব্যবহার করে বা না জেনে এর সমালোচনা করে ।

সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×