somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন আরবীয় বিমান বালার দুঃখ এবং মহানবী (সাঃ) এর কেয়ামত সম্পর্কিত হাদিস ।

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত , মহানবী (সাঃ) বলেছেন -

"এমন এক সময় আসবে, যখন মানুষকে হারাম কিংবা বিদায় -যে কোন একটিকে বেছে নিতে বাধ্য করা হবে । তোমরা যারা সেদিন বেচে থাকো , বিদায়কে হারামের উপর প্রাধান্য দিয়ো ।" (মুসানাদে আহমাদ )

শুধু কোম্পানী নয়- অফিস, আদালত, ব্যাংক, বিজনেস, পুলিশ, সেনা-বাহিনী ইত্যাদি যে কোন ডিপার্টমেন্টেই হালাল পন্হায় কাজ করতে যাবেন, আপনাকে শুনিয়ে দেয়া হবেঃ

'আমাদের কোম্পানীর এটাই নিয়ম, তোমার একার জন্য তো আর সংবিধান পরিবর্তন করা যাবে না ! চাকুরীর ইচ্ছা থাকলে কোম্পানীর নিয়ম অনুসারে কর, আর না হলে বিদায় হও'


সেই সাড়ে চোদ্দশত বছর আগে মহানবী (সাঃ) যা বলে গেছেন , তা আজ হচ্ছে মুসলিম দেশগুলোতেই হচ্ছে - অমুসলিম দেশগুলোর কথা না হয় বাদই দিলাম।

এয়ার পোর্টে চাকুরী করতে হলে মহিলাদের বুরকা বা হিজাব পরা যাবেনা - আরব দেশগুলোর বিমান বন্দরেও আজ এই শর্তারোপ করা হচ্ছে। পুলিশ, সশস্ত্র বাহিনীতে চাকুরী করতে হলে ছেলেদের দাড়ি ছেটে ফেলতে হবে - হাফ প্যান্ট পড়ে ডিউটি অথবা পিটি করতে হবে আর চাকুরীরর নির্দিষ্ট বয়স না হলে বিয়ে করা যাবে না, নামাজের কোন বিরতি দেয়া যাবে না - এ সকল বিষয় আজ মুসলিম বিশ্বের একেবারে সাধারণ বিষয় হয়ে দাড়িয়েছে ।


প্রথমবার যখন আরবে যাওয়ার জন্য একটি আরবী এয়ার লাইন্সের বিমানে উঠি, তখন বিমানে বিমান বালাদের শর্ট স্কাট পোশাক দেখে অবাক হয়ে যাই । আমি অন্ততঃ একটি আরব দেশীয় এয়ার লাইন্সে এমনটা আশা করি নাই । তারাও ইংরেজদের অনুকরণে বিমান বালাদের শর্ট স্কার্ট ইউনিফরম চালু করেছে । যে কোন কারণেই হোক কৈাতূহল দমন করতে না পেরে সেদিন এক বিমান বালা কে সিটের পিছনে গিয়ে এ বিষয়ে জানতে চাইলাম । মুসলমান হয়েও সে কিভাবে শর্ট স্কার্ট পড়েছে ? তাকে এ কথা জিজ্ঞেস করাতে সে মনে হলো কিছুটা বিব্রত হলো । তারপর হাসি মাখা মুখটা বিষাদে ভরে গেল । সে যা বলল তাতে আমার মনটা খারাপ হয়ে গেল । সে একজন কুরআনে হাফেজা । সে সব সময় পর্দা করে চলে। কিন্তু বিমান কোম্পানী বুরকা / হিযাব কর্মক্ষেত্রে এলাউ করে না বিধায় সে যত ক্ষণ ডিউটিতে থাকে তত ক্ষণ তার মনের বিরুদ্ধে হলেও পেটের দায়ে বেপর্দা চলতে হচ্ছে । সে তার বুরকা আমাকে ড্রয়ার থেকে বের করে দেখালো । এটা দেখে সত্যি মনে খুব ব্যাথা পেলাম ।



মুসলমান যত দিন তার ঈমান ও আমলের দিকে ফিরে না আসবে - ততদিন তারা আল্লাহর সাহায্য পাবে না এবং অধঃপতনে পতিত হবে । ইসলামের অনুসরণ না করে যারা বিজাতীয়দের অনুসরণ করে তাদের প্রিয়ভাজন হতে চায় - তারা সাময়িক ভাবে তাদের কিছুটা নিকটবর্তী হলেও প্রকৃতপক্ষে আল্লাহর বিরাগভাজন হয়ে পরিণামে ধ্বংসই ডেকে আনে । তাদের অমুসলিম বিদেশী প্রভুরাও প্রয়োজন শেষে তাদেরকে ছুড়ে ফেলে দেয় । আর যারা আল্লাহ হুকুম মেনে চলে এবং নবীর অনুশাসনকে মেনে চলে , শুরুতে তাদের কষ্ট হলেও শেষ পরিণতি তাদের জন্য সব সময় ভালোই হয় । আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সমস্যা মিটিয়ে দেন এবং তাদেরকে স্বাবলম্বী করে দেন ।



(সূত্রঃ মহাপ্রলয়-ডঃ মুহাম্মদ আব্দুর রহমান আরিফী)
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪
১৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×