বর্ষার মেঘ ফিরে যাচ্ছে অজানায় অন্য কোথাও
অবশেষে… আজ প্রথম শিশির দেখলাম ধানের পাতায়
কে-জানি হঠাৎ আজ ভোরে ফিসফিসিয়ে বলে গেলো
এবার শরৎ কিছুটা কেদে ছিল বর্ষার সাথে কোন অভিমানে
এ কেমন শরৎ? বিদায় বর্ষার কে বিদায় না দিয়ে প্রেমে পরে ?
আমি অবাক হয়ে ভাবছিলাম, প্রেমের কি সুন্দর সুধা মেঘের ভেলা
আর আকাশে সাদা কালো নিল মেঘের ছুটাছুটি শরৎ বর্ষার খেলা !
বৃষ্টি যেমন ভিজায়, আমি শরৎ বৃষ্টির রঙের ভিজতে শুরু করলাম
দেখলাম শহরের মাটিয়াল দেহে মাথা চাড়া দিয়ে উঠেছে অগুণতি ঘাস
শরতের প্রথম দিনেই ওরা অদ্ভূত গাঢ় সবুজ জন্ম নিতে শুরু করল সাখে
যেন মাটির তলা থেকেই সবুজে মাথা উচু করে আগামীর প্রেমের সুধা ছড়ায়
আমি দেখলাম প্রতিটি ভাবনায় প্রেমের একটা রহস্য খেলা করে যায় ।
কে-জানি হঠাৎ কানের কাছে ফিসফিসিয়ে বলে গেলো
এ শরতে কাশ ফুল গুলো আমাকে প্রেম দিবে সাদা মেঘের মত
প্রেমের সকল কথা থাকবে নিশ্চুপ
আর সাদা বক তার ডানা লুকিয়ে ফেলবে আমার আবেগ
আর এক সলাজ দেহের মৌনতা-ভাঙা তরুণীর প্রেম চিরে যাবে আকাশ
একটি বাক্যই হবে এ শরতের শিরোনাম............।।
নদীর প্রতিটি জলবিন্দু ,মাটির প্রতিটি কণায় প্রতিধ্বনিত হবে সেই স্বর
অনুরিত হবে প্রতিটি গাছের শিকড় থেকে প্রতিটি প্রাণের শিরায়
শরৎ এসেছে…অবশেষে বর্ষার প্রেমে ভিজে ভিজে এ জিবনে ।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


