somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিনা জাহান প্রিয়া
আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

কলকাতার মুসলিম হোস্টেল থেকে যেকোন মূল্যে বঙ্গ বন্ধুর মূর্তি সরাতেই হবে,মমতাকে চ্যালেঞ্জ কামরুজ্জামানের!

২৫ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



March 24, 2017
টিডিএন বাংলা, কলকাতা: কলকাতার মুসলিম বেকার হোস্টেলে বঙ্গ বন্ধু সেখ মজিবর রহমান পড়াশোনা করেছেন বলেই তাঁর মূর্তি রাখতে হবে?প্রশ্ন তুললেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান।সেই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মজিবর রহমানকে নিয়ে যে মন্তব্য করেছেন বলে খবরে প্রকাশিত হয়েছে,সেটারও সমালোচনা করেছেন কামরুজ্জামান।টিডিএন বাংলাকে তিনি টেলিফোনে বলেন,”আমরা মনে করছি যে মুখ্যমন্ত্রীর ইসলাম ধর্মের ঐতিহ্যের ব্যাপারে ফতোয়া বিষয়ে কোন অধিকারই নেই।”
এর পরেই তাঁর মন্তব্য,”বঙ্গবন্ধু দুই বাংলারই সম্পদ ঠিক আছে।তাই বলে এই নয় যে বঙ্গবন্ধুর মূর্তি তৈরি করে তাঁকে মাল্যদান করে সন্মান দিতে হবে। মুসলমানরা কিভাবে বঙ্গবন্ধু কে সন্মান দেবে তাদের ধর্মীয় মতাদর্শের নিরিখে দাঁড়িয়ে,সেটা তাদের নিজস্ব ব্যাপার। মুখমন্ত্রীর কোন অধিকারই নেই যে মূর্তি তৈরি করে তাঁকে সন্মান দিতে মুসলিমদেরকে নির্দেশ দিতে পারেন বা উদ্বুদ্ধ করতে পারেন।”
কামরুজ্জামান সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন,”আমরা চ্যালেঞ্জের সাথে জানাচ্ছি যে,মূর্তি যেহেতু ইসলাম মতাদর্শের পরিপন্থী আর যে যেকোন মূল্যে এই মূর্তি সরাতে হবে।আর এই মূর্তি সরানোর দাবিতে ন্যায্য গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন করতে আমরা প্রস্তুত । মুখমন্ত্রীর ক্ষমতা থাকলে আমাদের আন্দোলন কে প্রতিহত করুক। কেননা গণতান্ত্রিক আন্দোলনের অধিকার আমার দেশের সংবিধান দিয়েছে। মুখ্যমন্ত্রীর অধিকারের পরোয়া আমরা করিনা। এই আন্দোলন এ সমস্ত মুসলিম এক হবেন। দেশের ১০০শতাংশ ধর্মীয় মুসলিমদের একমত যে ইসলাম ধর্মের মূর্তির যেহেতু কোন রকম অবকাশ নেই ফলে বঙ্গবন্ধুর মূর্তি তৈরি করে রাখা এটা কোনভাবেই সম্ভব নয়।”তিনি গোটা দেশের উদাহরণ টেনে বলেন,” এটা একটা বিরল দৃষ্টান্ত যে দেশের কোন মুসলিম প্রতিষ্ঠানে সে আলীগড় থেকে আলিয়া মুসলিম বিশ্ববিদ্যালয়ে কোন কোন প্রতিষ্ঠানেই কোন কোন মনীষীর মূর্তি তৈরি করে তাঁকে সন্মান দেওয়া,তাঁকে মাল্য দান করতে হয়নি । এমন কী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালযের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহাম্মেদকেউ সন্মান দেওয়ার জন্য আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালযের কর্তৃপক্ষ বা ছাত্র ছাত্রীদের মূর্তি তৈরি করতে হয়নি। পশ্চিমবাংলায় বঙ্গবন্ধুর সম্মান দেওয়ার মূর্তি তৈরি একমাত্র পথ আর মুর্তিতেই একমাত্র মাল্যদান করে সম্মানের রাস্তা এটা আমরা মনে করি না।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×