
তোমাকে হয়ত কেউ ডাকে না
এসো শান্তির পথে আলোর পথে বলে
তোমাকে হয়ত কেউ বিশ্বাস করে না
তোমার হয়ত আপন বলে কিছুই নাই
তোমার হয়ত চারদিক অন্ধকার
তোমায় ছেরে চলে গেছে প্রেম আপন জন
তুমি হারিয়েছ সব যা ছিল তোমার ।
কিন্তু এক জন তোমাকে ভুলে নাই
একজন তার প্রেমে তোমাকে ডাকে
সেই একজন আজো বিশ্বাস তুলে ডাকে
তার প্রেম চির কল্যাণ কর ।
সেই সব চেয়ে দয়াময় ।
তুমি তার ডাক শুনতে পাও রোজ
সেই প্রভাতে সে ডেকে যায়
আর বলে এসো কল্যাণের পথে
সে ডাকে তোমায় চিৎকার করে
তার ঘরের দরজা গুলো খুলে রাখে
তোমাদের জন্য তার ঘর উমুক্ত বাড়ি
ধনি গরীব সব এক কাতারে দাড়ায়
তোমাকে রোজ ডাকে সকাল থেকে রাত
সারা দুনিয়ায় সে ডেকে যায় তোমাদের
যে তার ডাকে সারা দেয়
সে প্রেমময় কল্যাণকারি একমাত্র ক্ষমতাশীল ।
তার ডাকে তুমি ফিরে এসো তার হৃদয় কুটীরে
তার ডাকে আছে শান্তি সততা আর বিশ্বাস
তার কাছেই আছে একমাত্র শান্তির পথ ।।
তুমি তার ডাক শুন আর পবিত্র হও তার নামে
দিবস রজনি কি মধুর সুরে তোমায় ডাকে
আজানের ডাক কি তুমি শুনিত পাও না হে ?
যেই ডাকে সব প্রেম ভালবাসা স্বর্গ হয়ে উঠে
এসো বন্ধু আযান ডাক দিয়েছে
তার সামনে যেতে হবে
যে আমাদের সৃষ্টি করেছে
জমাট রক্ত থেকে ।।
চল সেই ডাকে পড়ি আমাদের রবের নামে -----------
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




