
পাত্রী দেখার জন্য পাত্র পক্ষের লোক জন এসেছে । সবাই বৈঠক খানায় বসা । পাত্রী একটা নতুন শাড়ী পরে পাত্র পক্ষের সামনে আসছে । পাত্রীর সাথে পাত্রীর বড় ভাবী এসেছে । পাত্রীর বড় ভাবীকে দেখে বুঝায়ায় যায় ভাবী অনেক রুপ সচেতন মহিলা । পাত্রিকে পাত্র পক্ষের লোক জন গান বাজনা , রান্না , হাতের কাজ ধর্ম এই সব নিয়ে প্রশ্ন করে যাচ্ছে । প্রতিটা প্রশ্ন পাত্রী খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উত্তর দিচ্ছে । সবার পাত্রী পছন্দ হয়েছে । পাত্রী পক্ষের ও পাত্র পছন্দ হয়েছে । কিন্তু পাত্রের নানা বলল আমার একটি কথা আছে ।
পাত্রী পক্ষ বলল ঠিক আছে বলেন ।
নানা পাত্রী কে বলল তা পাত্রী নিশ্চয় বাংলা সিরিয়াল নাটক গুলো দেখা হয় । বিশেষ করে জি বাংলা । স্টার জলসা । পাত্রী বলল জি দেখি ।
নানা বলল খুবেই ভাল নাতি বউ তাহলে পুরাই সংসারী ডিগ্রি প্রাপ্ত । এমন সময় নানা ভাই তার পকেট একটা সাবান বের করে বলে নাতনী পাত্রী পছন্দ হয়েছে তবে আমাদের সামনে একটু মুখটা ওয়াস করতে হবে । যেই যুগ পড়েছে । মেয়ে গুলো সিরিয়াল আর পার্লার ছাড়া কিছুই বুঝে না। আমার নাতির কত টাকা পার্লারে খরচ হবে তাই একটু দেখার জন্য আপনার কাছে এই আবদার ।
পাত্রী পক্ষের লোক জন বলল যদি পাত্রীকে পার্লারের খরচ দিতে না পারেন তাহলে নাতি বিয়ে করাতে আসছেন কেন ? রসিক নানা হেসে বলল আমাদের সময় তিব্বত স্নো ছিল । আজ কাল তো যে সকল পালিশ বের হইছে যদি সেই রকম পালিশ অয়ালা বউ হয় তাহলে তো নাতি বউ গোসল করার পরে কেউ বউ খুজে পাবে না। তাই যদি সাবান দিয়ে মুখটা ওয়াস করে একটা সিলফি তুলে রাখব যাতে বিয়ের পরে বউ চিনতে অসুবিধা না হয় ।
পাত্রী তখন বলল সরি নানা পাত্র আমার পছন্দ হয় নাই ।
নানা একটু হেসে বলল নাতিকে কতবার বললাম একটা জেন্স পার্লারে যেতে । যদি নাতি জেন্স পার্লারে যেত তাহলে কিন্তু তোমার মতো রুপবান লাগতো
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




