somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিনা জাহান প্রিয়া
আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

উড়ন্ত ট্যাক্সি চালু করে আগেই হৈ চৈ ফেলে দিয়েছে দুবাই !!

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উড়ন্ত ট্যাক্সি চালু করে আগেই হৈ চৈ ফেলে দিয়েছে দুবাই।এবার জানা গেল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কোথাও জরুরি প্রয়োজনে ছুটে যাবার জন্য ড্রাইভারের আসার অপেক্ষায় থাকতে হবে না।পুলিশ গাড়িতে উঠে গন্তব্যের নাম বললেই গাড়িটি নিয়েই তাদের ঘটনাস্থলে নিয়ে যাবে।এ বছরের শেষ নাগাদ চালকবিহীন পুলিশ কার রাস্তায় নামাতে চায় তারা।উদ্যোক্তারা জানিয়েছে,চালকবিহীন টহল গাড়ি চালু হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে গতি আসবে।পুলিশের এক বা একাধিক সদস্য যখনই প্রয়োজন এক লাফে উঠে পড়তে পারবেন গাড়িতে।অপরাধীদের পিছু নেয়াও তাদের জন্য সহজ হবে।এই গাড়ি কেবল পুলিশ সদস্যদের বহনের কাজই করবে না,এটা ডিজিটাল ‘গোয়েন্দা’ হিসাবেও কাজ করবে।এই গাড়িতে থাকবে বায়োমেট্রিক সফটওয়্যার।অপরাধীদের নামের ডাটাবেজ ও ছবি সংরক্ষণ করা থাকবে এই সফটওয়্যারে।পথে চলার সময় যত মানুষ সামনে পড়বে তাদের সবার চেহারাও সে মুহুর্তে বিশ্লেষণ করে ফেলবে।এরপর নিজের ডাটাবেজে থাকা ছবির সাথে মিলিয়ে দেখবে।সামনে কোনো অপরাধী পড়লেই সে পুলিশকে জানিয়ে দেবে।কেবল মানুষ নয়,বিভিন্ন বস্তুর ছবি তুলে সেগুলোও বিশ্লেষণ করবে।কোনো কিছু সন্দেহজনক মনে হলেই সিগন্যাল দেবে।এখানেই শেষ নয়, এর পেছন দিকে থাকবে একটি প্রজেক্টর,যা প্রয়োজন হলে ড্রোন ছুড়ে দেবে আকাশ থেকে ছবি তোলার কিংবা সন্দেহজনক কোনোকিছু আছে কি না তা দেখার জন্য।দুবাই পুলিশের একজন কর্মকর্তা বলেন,অপরাধীদের নিয়ন্ত্রণের জন্য তারা সব সময় সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করতে আগ্রহী।একারণে তারা রোবট,ড্রোন ইত্যাদির পর চালকবিহীন টহল কারের দিকে ঝুঁকেছেন। সিঙ্গাপুরের এক কোম্পানির সাথে চালক বিহীন এই গাড়ি ডেভলপ করা হচ্ছে।এই পুলিশ পেট্রোল কারের ক্যামেরা দুবাই পুলিশ হেড কোয়ার্টারের সাথেও সংযুক্ত থাকবে এবং রাস্তায় কি ঘটছে তা ছবি তুলে হেড কোয়ার্টারে জানাতে থাকবে।এই গাড়িতে আরো থাকবে সেন্সর যা দিয়ে যে কোন ব্যক্তি,স্থান এবং ক্ষতিগ্রস্ত গাড়ি শনাক্ত করতে পারবে ..

সুত্র - ইন্টার নেট ।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু সাবধান!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২১

রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো বাচ্চা... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×