somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিনা জাহান প্রিয়া
আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

যেহেতু নিজেরা বদলাই না সেইহেতু সমাজও বদলাবে না।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা সবাই সমাজটাকে বদলে ফেলতে চাই কিন্তু নিজেরা একচুল বদলাই না।

চালকের ফিটনেস নেই, গাড়ির ফিটনেস নেই রাস্তার ফিটনেস নেই এমন কি ফিটনেস নেই পুরো ট্রাফিক ব্যাবস্থাপনার।

লাইসেন্স ছাড়া গাড়ি নিয়ে পথেই বা নামে কি করে ওরা?
গাড়ির ফিটনেসের আগে ভাবতে হবে চালকের ফিটনেস নিয়ে। শুনেছি ওদের একটা বিরাট অংশই নেশা করে। এসব মনিটর করা হয় কি কখনো?

প্রতিটা ব্যক্তি এবং পরিবার বদলালে সমাজের চেহারা এই থাকতো? যেহেতু নিজেরা বদলাই না সেইহেতু সমাজও বদলাবে না। চিৎকার করে, মারামারি রক্তারক্তি করে সাময়িক ভাবে কিছু দাবী হয়তো আদায় করা যায় কিন্তু সমাজ বদলানো যায় না।

আমাদের বাচ্চারা আর কোমলমতি কোথায়? রোদ ঝড় বৃষ্টি ক্ষুধা উপেক্ষা করে এখনো রাস্তায়। না--বরং এরা অনেক কষ্ট সহিষ্ণু বলা যায়। অতএব এই বাচ্চারা যদি এখন ঘরে ফিরে প্রত্যেকে তার নিজ নিজ পরিবারটাকে বদলানোর চেষ্টায় নামে তাহলেই কেবল বদলে যাবে সমাজের চেহারা চরিত্র। এভাবে রাস্তায় নেমে রাষ্ট্রকে কে যে সংবাদ সংবেদ তাদের দেবার কথা ছিল সেটি দেয়া হয়ে গেছে। এখন তাদের ঘরে ফেরা উচিত। নিজেদের ঘর-পরিবার পরিচ্ছন্ন করার সময় এটা । এটা তাদের নিজেদেরও গড়ে তুলবার সময়।

শাহবাগের আন্দোলন আমাদেরকে মুগ্ধ করেছিল। কিন্তু সেই আন্দোলনটাও ভেসে গেছে বন্যার জলের মতো। এখন বাচ্চাদের এই সুন্দর আন্দোলনটাও ভেসে যাবে কারণ আমাদের পরিমিতিবোধটা নেই। আমাদের চলা আছে থামা নেই। কোথায় কখন থামতে হয় আমরা জানিনা। একবার চার ছয় মারা শুরু করলে প্রতিটা বলেই চার ছয় হবে মনে করে পরের বলেই আউট অথবা কট বিহাইন্ড নয়তো লেগ বিফোর উইকেট !

রাস্তায় বাচ্চাদের রক্তমাখা মুখের ছবি দেখে এখনও তিনি কি হাসেন? হাসতে পারেন? একটা পৈচাশিক হাসির মালিক গোটা দেশটা অস্থিতিশীল করে দিল। সরকার বিরোধীরা ওঁৎ পেতে থাকে, থাকবেই। এরকম সময় ও সুযোগের অপেক্ষায় ওরা থাকবে জানা কথাই। ওরা চাইবে জল আরো ঘোলা হোক--তখন ওদের অনেক সুবিধা। তাই জল ঘোলা করতে ওদের বিভিন্ন মেকানিজম নামিয়ে দেবে--সত্য মিথ্যার সঙ্গমে গুজব ছড়াবে--এটাই স্বাভাবিক। মিডিয়ার পরিচিত মুখগুলো ব্যাবহার করবে এটা তো জানা কথাই। এটাই ওদেরও চরিত্র। কথা হচ্ছে এই সুযোগ ওরা পাবে কেন?

রাষ্ট্রযন্ত্র যে সব দেশে ঠিক ঠাক কাজ করে সেসব দেশে এসব ঘটনা ঘটে না। এখন আমরা রাষ্ট্র চালাই কাদের দিয়ে? ঘুষ কিম্বা বিশেষ বিবেচনা বা অনুকম্পায় যেসব ফিটনেস বিহীন লোক চাকরী পায় ্তারা কিভাবে দেশ চালাবে? চাকরীতে ঢুকেই তাদের প্রধাণ উদ্দেশ্য হয়ে দাঁড়ায় বিনোয়গকৃত টাকা উদ্ধার। তো তারাও মেতে ওঠে টাকা কামানোর ধান্ধায়--নিয়ম নীতি তখন কেবল কাজির কেতাবি গরু।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪২
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×