somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিনা জাহান প্রিয়া
আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

মহা ভাবনায় জীবন বলে কিছুই নেই।।

১৫ ই মার্চ, ২০২০ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





আমাদের থামাতে জানে সেই পরা শক্তি। তিনিই আল্লাহ অসম্ভব ক্ষমতা যার। তিনি এত ক্ষুদ্র জিনিস দিয়ে শিক্ষা দিতে পারে যা আমাদের
চোখ নাক কান মুখ অনুভব করতে পারে না।

ছুটে চলা মানুষ গুলো অবশেষে শত ব্যস্ততা হঠাৎ থামিয়ে দিয়ে শান্ত হয়ে গেল পুরো দুনিয়া।এ হযেন শুধুই ছুটে চলা শ্রান্ত ক্লান্ত যান্ত্রিক মানুষগুলোকে জোর করে ছুটি দেয়া ।

বনের বাঘ সিংহকে খাঁচায় বন্দী রাখা মানুষগুলোকে এখন ঘরের খাঁচায় বন্দী করেছে চোখে দেখা যায় না এমন এমন জীবাণু-মানুষ যার নাম দিয়েছে করোনা ।

মানুষ শেষ পর্যন্ত তাদের গর্বিত মাথা নীচু করে নিঃশব্দে ভাবতে শুরু করেছে-আমরা কি আসলেই পৃথিবীর রাজা ? মানবজাতি অবশেষে আবার প্রকৃতির শক্তি অনুভব করছে ? অনুভব করছে অদৃশ্য এক অপরিসীম মহা শক্তির !

স্বার্থপর নিষ্ঠুর আর লোভী হৃদয়গুলোকে ভাইরাস দ্বারা শুদ্ধ করা হচ্ছে । রাত দিন অবিরাম জ্বলে থাকা লাল সবুজ ট্রাফিক লাইটগুলো আজ বড় ক্লান্ত । তাদের হয়ে ভাইরাস এসে বিরতিহীন ছুটে চলা মানুষগুলোকে ধমকে দিচ্ছে-গো হোম !

প্রতি সেকেন্ডে শত শত গাড়ী ছুটে চলা রাস্তাগুলো ভয়ানক নীরব হয়ে গেছে । ধুয়াবিহীন বাতাসে বেড়ে গেছে বাঁচার অক্সিজেন । ধূসর পাতাগুলোতে সবুজ চলে এসেছে । এরকম নীল আকাশ অনেকদিন দেখেনি হুবেই শহর । সূর্য আরও উজ্জ্বল হয়ে জ্বল জ্বল করছে ।

পারিবারিক জীবনযাপনগুলি জীবন পায়নি অনেকদিন । প্রিয় মুখগুলো এক সাথে এক টেবিলে মুখামুখি অনেকদিন পর ।

বছরের পর বছর পড়ে থাকা বইগুলো অলস পাঠক পেয়েছে অনেক বছর পর । সম্পর্কগুলো জোড়া লাগছে ফের । ওল্ড হোমগুলোতে সন্তানের খোঁজখবর বেড়েছে । শুধু নিজেকে নিয়ে ব্যস্ত মানুষেরা হারিয়ে যাওয়া প্রিয় মুখগুলো আবার খুঁজে পেয়েছে ।

ভাইরাস মানবকে একটি স্পষ্ট ও গভীর শিক্ষা দিয়েছে । হারিয়ে যাওয়া ভাল লাগা পারিবারিক মুহুর্ত গুলোকে নাড়া দিয়ে গেল । জীবন কেড়ে নেয়া এ শত্রু, এক অর্থে জীবনে আবার জীবন দিয়ে গেল ।

অকৃতজ্ঞ আর উদ্যত মানুষগুলোকে ভয়ানক ধাক্কা দিয়ে বুঝিয়ে দিল - বি গ্রেটফুল । সুপারপাওয়ার নিমিষেই সুপার জিরো হতে খুব বেশী সময় লাগে না , সেটা ভুলেই গিয়েছিল সুপার কনফিডেন্ড চাইনিজ আর গোটা বিশ্ব ।

ভাইরাসটি এত তাড়াতাড়ি ছাড়বে না, জোর করে বুঝিয়ে ছাড়বে-একটু থামো, জীবনকে ভালবাস, অন্যায় করো না, অত্যাচার করো না । একজন সুপার পাওয়ার সব দেখছেন ।

আমরা ভুলে যাই-তিনি স্রষ্ঠা আর আমরা তাঁর মহাবিশ্বের খুব সামান্য এক সৃষ্টি ।হে আল্লাহ আমাদের কে মাফ করে দাও।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০২০ সকাল ১১:১১
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×