মরবো যখন একা কেনো মরবো, পরিবার, আত্মীয়-স্বজন সবাইকে নিয়েই মরি! পাড়া-পড়শীও বাদ যাবে কেনো ? তারাও তো কম বাঁশ দেয়নি তাই তাদেরকেও মারি।
যারা এখন দলে দলে করোনা আক্রান্ত দেশগুলো থেকে বাংলাদেশে আসছেন তাদের অবশ্যই বোঝা উচিত, তারা বাংলাদেশের থেকে চিকিৎসা ব্যবস্থায় অনেক উন্নত দেশগুলোতে থাকেন। যেখানে করোনায় মানুষের মৃত্যু হচ্ছে ঠিকই কিন্তু উন্নত চিকিৎসা পাচ্ছেন। আর আমাদের মতো দেশ যেখানে ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থ হই সবার অসচেতনতায় সেখানে করোনার মতো ছোঁয়াচে রোগ মহামারী আকার ধারন করতে খুব বেশি সময় নিবে না।
যেখানে ডেঙ্গু রোগীকে হাসপাতালগুলোতে বেডে ঠাঁই দিতে পারেনি সেখানে করোনা আক্রান্ত হলে কিভাবে হাসপাতালে মেঝেতে, করিডোরে,বাথরুমের সামনে ঠাঁই দিবে সেটা বোধগম্য নয় !
সবার মাঝে সচেতনতা জরুরি সেই সাথে বিদেশ থেকে আসা প্রতিটি মানুষকেও বাধ্যতামূলক হোম কোয়ান্টামে থাকার জন্য সচেতন করা রাষ্ট্রের দায়িত্ব। নাগরিক দায়িত্ব।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


