
শুরুতেই যে ভুল আমরা করেছি তার মাশুল হয়ত আমাদের কড়ায়-গণ্ডায় দিতে হতে পারে। তবু গা-হাত-পা ছেড়ে বসে থাকার শেষ বোকামিটাও করা জাতির জন্য সর্বনাশ ডেকে আনবে। তাই আমরা এখন যা করতে পারি তা সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতেই কাল বিলম্ব না করে সিরিয়াসলি বাস্তবায়ন করা উচিৎ।
গত একমাসে যারা বিদেশ থেকে ফিরেছেন তাদের ২৪ ঘণ্টার সময় বেধে দিয়ে স্ব স্ব পুলিশ স্টেশনে রিপোর্ট করার চূড়ান্ত আদেশ জারি করা যেতে পারে। ব্যর্থতায় তাদের পাসপোর্ট বাতিল সহ বড় ধরণের শাস্তির ঘোষণাও আদেশে উল্লেখ থাকবে। যারা রিপোর্ট করতে আসবেন তাদের কাছ থেকে তাদের সংস্পর্শে আসাদের ঠিকানা সহ বৃত্তান্ত নিতে হবে এবং প্রত্যেকের বাড়ির সামনে দ্রুততম সময়ে দৃশ্যমান বড় লাল পতাকা টানিয়ে দিয়ে সামাজিক দৃষ্টি আকর্ষণের ব্যবস্থা করতে হবে। আগন্তুকের শারীরিক সিমটম দেখে উপস্থিত একজন ডাক্তার এবং সেনা সদস্যের পরামর্শ নিয়ে কোয়ারেন্টাইন বা অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা বাধ্যতামূলক করার ব্যাপারেও সংশ্লিষ্টদের জিরো টলারেন্স দেখাতে হবে।
সময়ের এ দাবীটিকে অগ্রাহ্য করা হলে মহা বিপর্যায় রোধ করার গরীবীয় সর্বশেষ সুযোগটাও কিন্তু হাতছাড়া হয়ে যাবে। তখন কেবল কে কার আগে মৃত্যুর মিছিলে অকাতরে সামিল হব সেই নির্মম প্রহর গুণা ছাড়া আর কিছুই আমাদের সামনে থাকবে না!!!
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২০ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




