somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিনা জাহান প্রিয়া
আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

আমাদের মানসিক ভাবে নিজদের বদলাতে হবে

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভারতের তামিলনাড়ু ছিলাম। সেখানে ১০০/২০০ গ্রাম মাছ- মাংস কেনা যায়। প্রতিবেলা টাটকা কিনে এনে নিজের রুমে রান্না করে খাইতাম। খুব ভাল সুবিধা মনে হয়েছে।

বেঙ্গালুরুতে সন্ধ্যার পর বারগুলোর সামনে ৩০ রুপি দিয়ে ১০০ গ্রাম চিকেন পাকোড়া পাওয়া যায়, চোখের সামনে প্রস্তুত করে দেবে।

মেঘালয়ে পাহাড়ি এলাকায় পর্ক এবং চিকেন তরকারি চামচ হিসেবে বিক্রি হয়। ১ চামচ (বড় সাইজের) ২০ রুপি। টাকা থাকলে ৫ চামচ খান না থাকলে ১ চামচ।

কলকাতায় ফুটপাতে ফুচকা খেয়েছি। আপনাকে একসাথে ২০ টা দেবেনা। আপনি যত পিস বলবেন তত পিস। ২ টা চাইলেও খেতে পারবেন ৩০ টা পারবেন।

দার্জিলিং ভাত খাওয়ার সময় ১ টা কাচামরিচ দিল। চাইলাম আরও ৫ টা। উত্তর দিল, একটা করে নেন আপনি যতটা খাবেন ততটা দেব। কিন্তু নষ্ট করা যাবেনা। আপনাকে যা দেব তা আর ফেরত নেবনা ফেলে দিতে হবে তাই একসাথে দেওয়া যাবেনা।

নিউ জলপাইগুড়ি স্টেশনের পাশে মাছের বারবিকিউ করে। আমার পেটে ক্ষিদা নাই বাট টেষ্ট করার ইচ্ছে আছে। মাছ পিস করে এক পিস বিক্রি করেছে। খেয়েছি।

শিলিগুড়িতে ১ পিস করে আপেল কেনা যায়।

কলকাতায় ফুটপাতে মনের মত নাস্তা করা যায়। যেমন ক্লিন, তেমন সতর্ক। আপনি হাত দিয়ে ফুটপাতের দোকান থেকে বিস্কুট নিতে পারবেন না। যে দেবে সে হাত ধুয়ে দেবে এবং যার দোকান সে। ছোট এককাপ চা ৫ টাকা। কিন্তু আপনি অর্ডার করলে চা বানিয়ে দেবে আগে থেকে বানিয়ে রাখেনা। একজন শ্রমিক ফুটপাতে দাড়িয়ে যে দোকানে খাবে একজন বড় কর্তা বা ছাত্ররা খাইতে পারে। সকালের অফিস টাইমে এটা বেশী দেখা যায়। এর কারণ হচ্ছে সতেজ খাবার এবং পরিষ্কার। এবং সামর্থ্য অনুযায়ী খাওয়া যায় একই খাবার।

আমাদের ছোট বেলায় গ্রামে ইলিশ কেটে বিক্রি করতে দেখেছি এবং কিনেছি। এখন যেভাবে খাসি বা গরু বিক্রি করা হয় তা যদি না হত মানে আস্ত কিনা লাগত কয়জন পারতেন?

ভারতের এই সিস্টেম আমার ভাল লাগে। এতে সমাজের সব স্তরের মানুষ খাইতে পারে।

এই যে বাংলাদেশে এ বছর এত ইলিশ কয়জন শ্রমিক সে ইলিশ খেয়েছে? আবার কারো কারো ফ্রিজে হয়তো জায়গাই হচ্ছেনা।

যদি কেটে ১০০ গ্রাম করে বিক্রি করা হত হয়তো একজন রিক্সা চালক বা দিনমজুর তার সন্তান বা বৃদ্ধ মা-বাবার জন্য একপিস নিতে পারত।

টাকার অভাবে ঘুরতে গিয়ে বা এমনিতে কত মানুষ হোটেলে শুধু ডাল ভাত খায় তার হিসেব আছে? কিন্তু ৩ টুকরা চিকেন একসাথে না কিনে যদি ১ পিস কেনা যেত নিশ্চয়ই অনেকে এফোর্ট করতে পারত।

পিস করে বা ছোট ছোট ভাগে বিক্রি করাকে আমি পজেটিভ হিসেবেই দেখি।

----- নিজে বদলান দেশ বদলে যাবে-- ধ্যান সর্ব যুগের সাধনা ।

সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২০
২৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×