somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাঙ্কি রুট-পর্ব ১

২৭ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডান্কি রুট-২শেষের কথা: কখনো রুমানিয়া হয়ে কখনো গ্রীডান্কি রুট- ২সের উপকন্ঠ দিয়ে কখনো পোলিশ সীমান্ত রক্ষীদের চোখ ফাকি দিয়ে কিংবা অস্ট্রিয়ার ভয়ঙ্কর বর্ডার পেরিয়ে ভাগ্য সুপ্রসন্ন থাকলে তারা পৌছোয় নির্দিস্ট গন্তব্যে কেউবা ইতালী কেউবা জার্মনী ইংল্যান্ড কিংবা সুইটজারল্যান্ড। সেখানে শুরু হয় আরেক জীবন। সে জীবন সংগ্রাম মুখর তাতে সন্দেহ নেই কিন্তু অনেক কস্টের অনেক লজ্জা বা অপমানের ওদের ঘৃনায় উগড়ে দেয়া বমি খেয়ে বেচে থাকার জীবন।
কেউ শুনবে ওদের সেই সংগ্রাম মুখর ঘৃন্য জীবনের কথা।
জীবন আর মৃত্যুর ব্যাবধান কি মাত্র কয়েক সেকেন্ডের নাকি তার থেকেও কম। তৃতিয় বিশ্বের দরিত্রতম দেশের হতদরিদ্র নাগরিক হয়ে জন্মানোর সুবাদেই হয়তোবা তাদের এই সংগ্রামমুখর জীবন আর মৃত্যুকে এত কাছ থেকে দেখার সৌভাগ্য হয় ।
ডাঙ্কি রুট-প্রথম পর্ব
মালদোভিয়া রোমানিয়ার পাশে ছোট্র একটা দেশ। দেশের তুলনায় লোকসংখ্যা আরো কম। প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের অঙ্গভুক্ত ছিল। এখন সম্পুর্ন স্বাধীন। রাজধানীর নাম ’কিসিনেও’ বা ’কিসিনেভ’। ছিমছাম শহর ।অনেক অনেক বছর রাশিয়ার দখলদারিত্বে থাকার দরুন রুশ ভাষাটা যদিও সবার ঠোটে ঠোটে তবুও ওদের প্রধান ভাষা মালদোভিয়ান(আদপে রুমানিয়ান)।
মালদোভিয়া প্রধান র্অথকারী ফসল সম্ভবত আঙ্গুর।রাস্তার দুপাশে মাইলের পর মাইল আঙ্গুর ক্ষেত দেখতে দেখতে চোখে ক্লান্তি আসে। আঙ্গুর থেকে তৈরি ওদের রেড ওয়াইন ভুবন বিখ্যাত।
পুরো রাজধানীতে সর্বসাকুল্যে জনা দশেক বাঙ্গালী থাকে। আর কিছু পাকিস্থানী। যাদের বেশীর ভাগই আদম বেপারী। স্থানীয় ভাবে ডাঙ্কার নামে পরিচিত। তারা অবৈধভাবে ইউরোপে ঢোকার একটা সহজতম রুট হিসেবে উক্রাইন কিংবা মালদোভিয়াকে ব্যাবহার করে। এই রুটকে বলে ডাঙ্কি রুট।

ছোট শহর,অল্প ক’জন বিদেশী সবাই সবাইকে চেনে। এমনকি ঘুরতে ঘুরতে তারা এখন শহরের পরিচিত মুখ হয়ে গেছে।
আমি আমার এক বন্ধুর আলয়ে ক’মাসের জণ্য আতিথ্য গ্রহন করতে বাধ্য হয়েছিলাম। আগে থেকেই জানতাম তার ব্যাবসার ধরন ধারন কিন্তু এখন জানলাম চাক্ষুস। তারও ব্যাবসা আর সবার মত পয়সার বিনিময়ে লঙ্কান ’পাকি’ভারতীয় কিংবা বঙ্গ সন্তানদের ইউরোপে চালান করা। কখনো ব¯তায় ভরে কখনো গাড়িতে ঠেসে কখনো বরফের রাস্তা দিয়ে দাবড়িয়ে পৌছে দিয়ে আসে তাদের গন্তব্যে॥
অবশ্য পারাপারের জন্য ঘাটে ঘাটে লোক থাকে। ব্যাবসাটা ওদেশের প্রসাশনিক দৃস্টিকোন থেকে পুরোপুরি অবৈধ। কিন্তু আমার কাছে এটাকে সম্পুর্ন অবৈধ মনে হোত না।
প্রথমত তারা কোন ড্রাগ বা অস্ত্র চোরাচালানীর সাথে জড়িত নয় দ্বীতিয়ত এদেশের ক্ষতি হচ্ছে তেমন কোন কাজ তারা করছে না । বরংচ যে লোকগুলো(আদম) অন্যদেশে যাওয়ার উদ্দেশ্যে এখানে এসে সপ্তাহ মাস কখনো বছর থাকছে তারা তাদের যে বৈদেশিক মুদ্রাগুলো খরচ করছে তা এখানকার সরকারের কোষাগারকে সম্মৃদ্ধ করছে। এখানে আঙ্গুর বাগান আর শীতের বরফ ছাড়া এমন কিছু নেই যে ভ্রমন পিপাসুরা পঙ্গপালের মত ছুটে আসবে!
ওরাও এটা বুঝতে পেরে মুখেই বলত অবৈধ কিন্তু সব দেখেও না দেখার ভান করত। দুচারজন ঘুষ খোর কর্মকর্ত এসে কখনো সকনো হানা দিত কিংবা টেলিফোনে শাসাত দু'চারটাকা কামাইয়ের ধান্দায়।
তবে সেটাও ঘটত কদাচিৎ কেননা তারা তখনো ঘুষ খাওয়ার কায়দাকানুন পুরো রপ্ত করতে পারেনি।
শুধুমাত্র বাইরের দেশ থেকে যখন চাপ আসত তখন আই ওয়াশের জন্য ব্যাপারিদের সাথে সমোঝোতার ভিত্তিতে দু চার পাঁচজনকে জেলে পুরত। ..ক্রমশ

পরের পর্বঃ Click This Link
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৮
১১টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×