somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনের সব অর্জনকে মুছে ফেলে- রাতভর ছিনতাই ও ডাকাতির কবলে ঢাকা

০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মধ্যরাতে গিন্নী ধাক্কা দিয়ে ঘুম ভাঙাল। আমি ধড়মড়িয়ে উঠে বসতেই বলল, এলাকায় নাকি ডাকাত পড়েছে!
কাঁচা ঘুম ভাঙা চোখে কিংকর্তব্যবিমুঢ় হয়ে ক্যাবলার মতো চেয়ে রইলাম তার দিকে।

বড় আপা ফোন করেছিল, মসজিদে নাকি মাইকিং করছে। এলাকার সব লোকজন বাইরে বেরিয়ে পড়েছে।
আমি দৌড়ে বারান্দায় গিয়ে দেখি, প্রায় সব বাসার সবগুলো আলো জ্বলছে। শুধু আমাদের এলাকায় নয়, আশেপাশের সব এলাকার মসজিদে ঘন ঘন আর্তচিতকারের মতো মাইকিং শোনা যাচ্ছে! তার মানে শুধু আমাদের এলাকায় নয়, বিশাল এলাকাজুড়ে আক্রমণ হয়েছে। রাস্তায় হৈ হুল্লোড়, বাইরে লাঠি হাতে শত শত মানুষ।

মিনিট দশেক পরে সাইরেন বাজিয়ে সেনাবাহিনীর গাড়ি এসে উপস্থিত! তারা আগে থেকেই এলাকাভিত্তিক জরুরি প্রয়োজনের জন্য নম্বর দিয়ে রেখেছিল। সেটা এখন কাজে লাগল।

এমন একটা আশঙ্কাই করছিলাম। এর আগের রাতে মোহাম্মদপুরে এমন ডাকাতদের আক্রমণ হবার পর সারাদেশের লোক এলার্ট হয়ে গেছে। সবাই ছিল সতর্ক।

ভোর ৫:২৩ মিনিটে লাটু ভাইয়ের ম্যাসেজ পেলাম; দাদা, আমরা সারারাত ঘুমাইনি। বিরাট গ্যাঞ্জাম! এইমাত্র বাসায় যাই। রাতভর ডাকাত দাবড়াইছি। মোট আটজন ধরা পড়েছে, এরমধ্যে চারজন আমাদের মহল্লায়। সাবধানে থাকেন—ভাল থাকেন।

ভিডিওতে দেখলাম, এই ডাকাত দলের সর্দার নাকি নাহিদ নামের একজন। সে বিভিন্ন ছোট বড় অস্ত্র দিয়ে ঢাকা শহরে ৫০০ জন টোকাই, হিরোইনখোর, ছিনতাইকারী, পকেটমারসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িতদের ছিনতাই ও ডাকাতির জন্য নামিয়ে দিয়েছে! সত্যি হলে কী ভয়াবহ ব্যাপার! কত মানুষ কাল সর্বশান্ত হয়েছে, কে জানে!!
***
অথচ গতকাল সারাদিন রাস্তায় অভূতপূর্ব দৃশ্য ছিল! ছাত্র-ছাত্রীরা কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিক কন্ট্রোল করছে, বৃদ্ধ মানুষকে রাস্তা পার করিয়ে দিচ্ছে, অসুস্থ মানুষকে সেবা করছে, রাস্তা পরিষ্কার করছে। নোংরা দেয়াল লিখন মুছে ফেলে নতুন দিনের স্বপ্নের কথা লিখছে।

আর অন্যদিকে তাদের মায়ের মতো রমণীরা আর বাবার মতো পুরুষেরা এগিয়ে যাচ্ছে পানি, জুস, বিস্কুট, কেক হাতে। ফুটপাথ আর আইল্যান্ড স্তুপ হয়ে আছে পানির ক্রেট, জুস আর বিস্কুটের প্যাকেটে। কত মহিলাকে দেখেছি, নিজের বাচ্চার জন্য কেনা কোল্ড ড্রিংকসটা বাবুর হাত থেকে নিয়ে কড়া রোদে ট্রাফিকের কাজে দাঁড়িয়ে থাকা কচি কিশোর শিক্ষার্থীর হাতে দিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে দোয়া করছেন। কত বেয়াড়া মোটরসাইকেল চালক অনুরোধে মাথায় হেলমেট গলিয়ে হাসি দিয়ে চলে যাচ্ছে। রিকশা চালকেরা উল্টো পথে এসেও নিজেই ভুল বুঝতে পেরে জিভে কামড় দিয়ে ফিরে যাচ্ছে। কখনো ঘর্মাক্ত ক্লান্ত বাস চালককে কিংবা ভ্যান চালককে ওরা নিজের হাতের পানি এগিয়ে দিচ্ছে। তখন তাদের সে স্বর্গীয় হাসিতে উদ্ভাসিত হয়ে নতুন এক বাংলাদেশের রূপ।

রাত দশটায় ওরা একে একে চলে গেল। আর অন্ধকারে হিংস্র শ্বাপদের দল নেমে এল চুপি চুপি…

যদিও আমি সব রকম হত্যা নির্যাতন খুন খারাপির বিপক্ষে তবুও এখন মনে হচ্ছে কার্ল মার্ক্স কথাটা খারাপ বলেন নি;
The Classes and the races too weak to master the new condition of life must give way.
They must perish in the revolutionary holocaust. -Karl Marx
April 16 1858


সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৭
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)

লিখেছেন মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০

কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

×