আমি অন্ধ , কিন্তু বোবা নই
আমি আবারও কিছু বলতে চাই,
আমি কাঙ্গাল কিন্তু অসভ্য নই
আমি কিছু চাই , কিন্তু সবকিছুর বিনিময় নই।
হতে পারে চলার পথে এটাই শেষ লেখা
বলতেই পারি আমার কন্ঠ রোধ হচ্ছে প্রতিনিয়ত ,
তাই ,
আমি নিয়তি মেনে নিতে পারি না
জেগে ওঠার জন্য এখনো কাদি
অনুভুতে গুলো তীক্ষ্ণ করার জন্য
নতুন সূর্যের কিরণে গা ভাসাই
অর্থহীন প্রলাপ ভেবে ফেলে রেখো না
কোনো একদিন হয়ত কুয়াশার মধ্যে আসব
আমি ক্ষুধার্ত , কিন্তু অসহায় নই
অপেক্ষা করতে পারব কিন্তু অনন্তকাল নই
আমি আশাবাদী , কিন্তু অস্থির নই
আমার ক্ষুদ্রতাকে তুচ্ছ করতে জানি
তাই ,
বিষাক্ত শিশিরের বৃক্ষ শূন্য পৃথিবীতে,
আনন্দ করে শবযাত্রায় আমাকে ওঠানোর আগে
আবার কিছু করব, বিশ্বাস আমাকে টানে,
শুধু অনুভূতিহীন ভাবে আজ বলেই দিলাম
আমি সেই আবেগহীন তীরন্দাজ।
শিশির সাঈদ
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



