somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কোনো দেশ নেই....শুধু ভাষাটা আছে.....

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার প্রয়াত ঠাকুর্দা (পিতামহ) আজ থেকে বহু বছর আগে তার বিধবা মাকে সঙ্গে নিয়ে নিজের জন্মস্থান (বানরী গ্রাম, ঢাকা, বিক্রমপুর, বাংলাদেশ) ছেড়ে চলে আসেন কলকাতায়....আমার মেজজেঠু তিরিশ বছর বয়েসে কর্মসূত্রে কলকাতা ছেড়ে পাড়ি দিয়েছিলেন জার্মানি....গতবছর তিনি জার্মানিতেই নিজের বাড়িতে ওনার স্ত্রী ও একমাত্র পুত্রকে রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশি বছর বয়েসে....আমার বড়জেঠুর একমাত্র পুত্র (আমার জ্যাঠতুতো দাদা) প্রায় বাইশ বছর আগে কলকাতার বাড়ি ত্যাগ করে আমেরিকায় চলে আসেন....তারপর থেকে এদেশেই নিজের স্ত্রী ও দুই সন্তান নিয়ে আছেন....এই দেশেরই নাগরিকত্ত্ব গ্রহন করেছেন...

আমার প্রয়াত দাদুর (মাতামহ) জন্ম বাংলাদেশের কুমিল্লায়....তারপর একটা সময়ে বাকি অনেক মানুষের মতন তিনিও নিজের ভিটেমাটি ছেড়ে কলকাতায় চলে আসেন....তার কনিষ্ঠ পুত্র ও তার স্ত্রী (আমার ছোটোমামা-ছোটোমামী) প্রায় সতেরো বছর আগে কলকাতা ছেড়ে চলে আসেন আমেরিকায়....তারাও এখন এদেশেরই নাগরিক.....

আমি কলকাতা ছাড়ি ২০০২ সালে, দেশ ছাড়ি ২০০৭ সালে....পারিবারিক সুত্রে "নিজের বাড়ি ছেড়ে নতুন দেশের উদ্দেশ্যে যাত্রা ও সেখানে বসবাস" আমি বহন করে চলেছি....মাঝে মাঝে তাই মনে হয় যে ইচ্ছে থাকলেও আমার হয়তো আবার নিজের কলকাতার বাড়িতে ফিরে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা সম্ভবপর হবে না.....অতীত তাই বলছে.....মন বলছে ফিরে যেতে কিন্তু মস্তিস্ক সায় দিচ্ছে না.....যদি মনের মতন কাজের জায়গা না পাই, যদি ফিরে গিয়ে কিছুদিন থাকার পরে আর ভালো না লাগে, যদি বিভিন্ন কারনে আমি "frustrated" হয়ে পড়ি....কলকাতার কর্মসংস্কৃতির থেকে, রাজনীতির থেকে আমি বহুদিন বিছিন্ন....আর যদি কলকাতাতেই না ফিরতে পারি তাহলে দেশের অন্য কোনো জায়গাতে ফিরে আমি কতটা আনন্দ পাব তাও জানি না.....তাই দ্বিধাগ্রস্থ অবস্থায় দিন কাটছে....যাকে বলে "confusing as well as conflicting state of mind".......এক কানের কাছে কেউ ফিসফিসিয়ে বলতে থাকে "ফিরে চলো, ফিরে চলো", আরেক কানের কাছে আরেকজন কেউ চিৎকার করে বলে ওঠে "তোমার কোনো দ্যাশ নাই, তোমার কোনো ভিটে নাই.....সারা পৃথিবীটাই তোমার দেশ....কোথায় থাকছো সেটা গৌন, কি কাজ করছ সেটাই মূখ্য"......


আমার কোনো দেশ নেই, ঘর নেই, শেকড়টাও আস্তে আস্তে ছিড়ে যাচ্ছে, কিন্তু ভাষাটাতো আছে, আজকাল নিজের মাতৃভাষা ছাড়া আর অন্যকোনো ভাষাতে কথা বলতে ইচ্ছে করে না, পড়তে ইচ্ছে করে না, লিখতে ইচ্ছে করে না....এ এক অদ্ভুত সমস্যা....আমি জানি লিখতে লিখতে, বলতে বলতে আমার বাংলাভাষার সাথে ইংরেজি মিশে যাচ্ছে অবলীলায় আর সেটা কিছু অস্বাভাবিকও নয়.....কিন্তু তবুও বাংলাভাষাকে আঁকড়ে ধরে দিনের পর দিন আমি কাটিয়ে দিচ্ছি এই বিদেশ-বিভুঁয়ে.....এই পৃথিবীর যেখানেই থাকি না কেন, সেই জায়গাটাকেই আমি আমার ঘর বানিয়ে নিচ্ছি, আমি কোনো ভৌগলিক সীমারেখা মানি না, কোনো কাঁটাতার মানি না, আর কেনই বা মানতে যাবো....আমার রক্তে বইছে এক দেশ ছেড়ে আরেক দেশে পাড়ি দেবার রীতি.....আমি শুধু মানি আমার ভাষাটা যেন সবসময় আমার কাছে থাকে, কোথায় থাকছি, কি করছি তার থেকেও বড় কথা হলো আমার ভাষা আমার সঙ্গে আছে কিনা....আর এই ভাষাকে সঙ্গে নিয়েই আমি সারা পৃথিবীর অন্য ভাষা-ভাষী মানুষদের কাছে পৌছতে পারছি কিনা....এই ভাষাকে সঙ্গে নিয়েই একদিন আমি চলে যেতে চাই আমার পূর্বপুরুষদের গ্রামে.....ছুঁয়ে আসতে চাই আমার শিকড়....এই ভাষাকে সঙ্গে নিয়েই একদিন আমি দেখতে চাই পশ্চিমবাংলা আর বাংলাদেশ একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে....আমাদের বুকের মধ্যেকার সেই পুরনো কাঁটাতারটা একদিন শুধু এই ভাষার জন্যেই অদৃশ্য হয়ে গেছে....শুধু এই ভাষার জন্যেই আমি আমার স্বপ্নচক্ষে দেখতে পাই আমার দাদু-ঠাকুর্দারা আবার তাদের জন্মস্থানে ফিরে যাচ্ছেন....আমার প্রয়াত জেঠু পুনরুজ্জীবিত হয়ে জার্মানি থেকে ফিরে আসছেন কলকাতায় শুধু নিজের ভাষায় নিজের আত্মীয়-স্বজন-বন্ধু-বান্ধবদের সাথে কথা বলবেন বলে....আমার দাদা-বৌদিরা, মামা-মামীরা সবাই ফিরে যাচ্ছেন একে একে....আর তাদের পিছন পিছন নিজের ভাষাকে বুকের মধ্যে সযত্নে আঁকড়ে ধরে আমিও হাঁটা শুরু করবো....আস্তে আস্তে.....কোনো তাড়াহুড়ো নেই....কোনো তাড়াহুড়ো নেই....



শিবাশীষ দাশগুপ্ত
২১শে ফেব্রুয়ারী, ২০১৪
সিয়াটেল, ওয়াশিংটন।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×