somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাহিদের বাইসাইকেল

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাহিদ অনেক রেগে আছে ৷অভিমান করে সেই যে সকালবেলা বেরিয়েছে এখনও বাড়ি ফেরেনি ৷সকাল থেকে কিছু খায়নি৷ এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে৷ পাড়াসুদ্ধ হৈচৈ পড়ে গেছে ৷সবাই তাকে হন্যে হয়ে খুজছে ৷

কথা ছিল জেএসসি-তে গোল্ডেন এ-প্লাস পেলে জাহিদকে বাইসাইকেল কিনে দেওয়া হবে ৷সাইকেলের আশায় সে সারা বছর মনোযোগ দিয়ে পড়াশোনা করে৷ কয়েকদিন অাগে পরিক্ষার রেজাল্ট দিয়েছে ৷প্রত্যাশা অনু্যায়ী সে গোল্ডন এ-প্লাস পেয়েছে ৷আজ সকালে জাহিদ বাবাকে সাইকেল কিনে দেয়ার কথা বলে ৷ জাহিদের বাবা জামিল সাহেবের আর্থিক অবস্থা ভালো না ৷একসময় স্বচ্ছলতা থাকলেও এখন আগের অবস্থা নেই৷ বার্ধক্যজনিত নানা রোগ তার ৷এসবের চিকিৎসায় অনেক টাকা খরচ হয়ে গেছে ৷তাই তিনি জাহিদকে বলেন এখন তিনি সাইকেল কিনে দিতে পারবন না ৷

জাহিদ রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় ৷বাড়ির সবাই মনে করেছিল রাগ কমলে সে ফিরে আসবে ৷অথচ সন্ধ্যা হয়ে গেলেও জাহিদ এখনও ফেরেনি৷ সবার ছোট হওয়ায় পরিবারের সবার তার প্রতি দরদ বেশি ৷সবাই চিন্তিত হয়ে উঠলো ৷তার বড় ভাই খালেদসহ গ্রামের আরও অনেকে তাকে খুজছে ৷মসজিদ থেকেও মাইকিং করা হয়েছে ৷জাহিদের মা নাসরিন বেগমের গাল বেয়ে টপটপ করে পানি পরছে ৷
.
সকালে জাহিদ বাড়ি থেকে বেড়িয়ে সোজা গ্রামের পাশের রাস্তা ধরে হাঁটতে থাকে ৷সে মনে মনে সংকল্প করে যে সে আর ঐ বাড়ি যাবেনা ৷ যেখানে সামান্য সাইকেল কিনে দেয়ার আবদার পূরণ হয় না সেখানে থেকে কী লাভ ৷তার সব বন্ধুরই সাইকেল আছে ৷সেদিন তারা সবাই সাইকেল নিয়ে কোটবাড়ি ঘুরতে গেলো ৷অথচ সে যেতে পারলো না৷

হাঁটতে হাঁটতে সে নদীর তীরে এসে পৌছল ৷গোমতী নদী ৷নদীতে তীব্র স্রোত ৷ত্রিপুরার পাহাড়ে বৃষ্টি হচ্ছে ৷বৃষ্টির পানি নদী বয়ে যাচ্ছে ৷জাহিদ নদীর তীরে ঘাসের উপর বসে রইল৷

বিকালে নদীর তীরে অনেকে ঘুরতে আসে ৷সেদিন ঘুরতে এসেছিলেন জাহিদদের গ্রামের ফারুক ভাই ৷গ্রামেে থাকতেই তিনি শুনেছিলেন জাহিদকে পাওয়া যাচ্ছে না ৷তিনি নদীর তীরে জাহিদকে দেখতে পেলেন ৷জাহিদের পেছনে থেকে ডাক দিলেন ৷জাহিদ পেছনে ফিরে তাকালো ৷

—তুমি এখানে কী করো! তোমার জন্য তো সবাই চিন্তিত ৷বাড়ি যাবে না? আসো আমার সাথে ৷

—আপনি যান ৷আমি আর ঐ বাড়িতে যাবো না ৷কখনোই না ৷

—হেঃহেঃহেঃ! কী যে বলো! তোমার আব্বু আামাকে বলেছে তোমাকে সাইকেল কিনে দেয়নি বলে তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো ৷ ঠিক কিনা?

—হুম৷

—তুমি তো এখন বড় হয়েছো তাই তোমার বোঝা উচিত ৷ টাকা থাকলে তোমার বাবা ঠিকই সাইকেল কিনে দিতো ৷ তোমার আব্বুর সাথে আামার সম্পর্ক ভালো তাই জানি তিনি এখন কোন অবস্থায় আছেন ৷ তার চিকিৎসায় প্রচুর টাকা খরচ হয়েে গেছে৷ অনেক কষ্টে তিনি এখন পরিবার চালাচ্ছেন ৷ তাই তিনি তোমাকে সাইকেল কিনে দিতে পারেন নি ৷

—তাহলে কিনে দিবেন বলেছিলেন কেন?

—তখন তার আর্থিক অবস্থা ভালো ছিল ৷ এখন আার সে অবস্থা নেই ৷ এখনও তুমি কিছু খাওনি ৷ বাড়িতে আসো৷ তোমার মা বাড়িতে কাঁদছেন ৷তোমার বাবা হন্যে হয়ে খুঁজছে ৷আমি কল দিয়ে তাঁদেরকে বলছি তোমার কথা ৷আমার সাথে আসো৷

ফারুক ভাই মোবাইল কানে দিয়ে হাঁটা ধরলেন ৷ জাহিদ সন্ধ্যার লাল আলোয় ফারুক ভাইয়ের পিছু পিছু হাঁটতে লাগলো ৷

২ আগষ্ট ২০১৮


[কা্ঁচা হাতে প্রথম গল্প লেখার প্রচেষ্টা৷জানি এটা কোনো গল্প হয়নি৷ তবুও...৷ গল্পটি প্রথম প্রকাশিত হয় shihab3.blogspot.com-এ]

সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বকশিস

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১২:১৫

বকশিস
সাইফুল ইসলাম সাঈফ

খুশি হতে বেশি কিছু লাগে না
যা ভাগ্যে জোটে তাতে সুন্তুষ্ট
হলে মন ভরে উঠে আনন্দে
একদিন বাসে চড়ে ফিরছিলাম ঘরে
ঈদের দিনে, বাসের কন্ডাক্টর
ভাড়া সংগ্রহ করছিল
প্রতি যাত্রীদের কাছ থেকে
অতিরিক্ত ভাড়া... ...বাকিটুকু পড়ুন

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×