somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাঁদে মার্কিনিদের অবতরণ ভুয়া!

২০ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




“তারা তোমাকে নতুন চাঁদ সমূহ সম্পর্কে জিজ্ঞেস করে। তুমি বলো, (নতুন চাঁদ সমূহ) তা মানুষের জন্য সময় নির্ধারক এবং হাজ্বের সময়েরও (তারিখ) নির্ধারক ” ( সূরা বাকারাহ-২/১৮৯)

“তিনিই সে মহান সত্তা, যিনি বানিয়েছেন সুর্যকে উজ্জল আলোকময়, আর চন্দ্রকে স্নিগ্ধ আলো বিতরণকারীরূপে এবং অতঃপর নির্ধারিত করেছেন এর জন্য মনযিল সমূহ, যাতে করে তোমরা চিনতে পার বছরগুলোর সংখ্যা ও হিসাব। আল্লাহ এই সমস্ত কিছু এমনিতেই সৃষ্টি করেননি, কিন্তু যথার্থতার সাথে। তিনি প্রকাশ করেন লক্ষণসমূহ সে সমস্ত লোকের জন্য যাদের জ্ঞান আছে” ( সূরা ইউনুস, আয়াত- ৫)

“চন্দ্রের জন্যে আমি বিভিন্ন মনযিল নির্ধারিত করেছি। অবশেষে সে পুরাতন খর্জুর শাখার অনুরূপ হয়ে যায়” (সূরা ইয়াসীন, আয়াত- ৩৯)

ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাঃ বলেছেন,
"তোমরা চাঁদ দেখে রোজা পালন কর এবং চাঁদ দেখে ঈদ উদযাপন কর। যদি চাঁদ গোপন থাকে তবে ৩০ পূর্ণ কর। - নাসাঈ, সহীহ, আরবী মিশর ২১২৪, ২১২৫, ২১২৯, ২১৩০, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত নাসাঈ হাদিস নং-২১২৮, তিরমিযী, সহীহ, আরবী রিয়াদ-হাদিস নং-৬৮৮, হুসাইন আল মাদানী প্রকাশনী, হাদিস নং-৬৮৮।

১৯৬৯ সালের ২০ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নভোচারীরা প্রথমবারের মতো পৃথিবীর উপগ্রহ চাঁদে অবতরণ করেননি বলে অভিযোগ পাওয়া গেছে। সে কারণে বিষয়টি নিয়ে তদন্ত করবে বলে ঘোষণা দিয়েছে রাশিয়া। কয়েক বছর আগে থেকেই বেশ কয়েকটি ওয়েবসাইট অভিযোগ করে আসছিল, মার্কিনিরা আসলে চাঁদে যায়নি। একটি স্টুডিওতে কৃত্রিম আলোর সাহায্যে চিত্রায়িত করা হয়েছে চাঁদে অবতরণের দৃশ্য। মার্কিনিদের বিরুদ্ধে চাঁদে অবতরণের ঘটনা সত্য নয় অভিযোগ করে যে কারণগুলো বলা হয়েছে, সেগুলো হচ্ছে- চিত্র ধারণে অনেক ধরনের আলোর উৎস ব্যবহার করা হয়েছে; নভোচারীর হেলমেটে অজানা বস্তুর প্রতিফলন ঘটেছে, যার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি; গোপন তার (ক্যাবল) ব্যবহার করা হয়েছে; চাঁদে আগ্নেয়গিরি ও এর জ্বালামুখ এবং হৃদ আছে। কিন্তু ভিডিওতে কোনো ধরনের আগ্নেয়গিরি বা হৃদ দেখা যায়নি। এ ছাড়া আরো অভিযোগ করা হয়, নভোচারীর হাতে থাকা পতাকার মধ্যে অসামঞ্জস্য রয়েছে। দৃষ্টকোণগত অসঙ্গতি রয়েছে এতে। চাঁদ থেকে সংগ্রহ করা পাথরেরও খোঁজ নেই। এ বাদেও মার্কিনিদের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ উত্থাপন করা হচ্ছিল ১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদে অবতরণ নিয়ে।এদিকে, মস্কো টাইমস বলছে, মার্কিনিদের চাঁদে অবতরণের মূল ভিডিও ফুটেজ উধাও হয়ে যাওয়ার বিষয়ে রাশিয়া তদন্ত করতে চায়। সে সময় (১৯৬৯) চাঁদের পৃষ্ঠ থেকে যে পাথর সংগ্রহ করা হয়েছিল, সেগুলোরও আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ফলে, মানবজাতি ও বৈজ্ঞানিক প্রমাণের যথার্থতার স্বার্থে তদন্ত হওয়া প্রয়োজন। এ বিষয়ে ওয়াশিংটন পোস্ট রাশিয়ার সরকারি তদন্ত কমিটির মুখপাত্র ভ্লাদিমির মার্কিনের বরাত দিয়ে উল্লেখ করে, আমরা এই ভেবে তৃপ্ত থাকতে চাই না যে, তারা (মার্কিন নভোচারী) চাঁদে যায়নি। আমরা ভাবতে চাই না যে, এটা শুধুমাত্র কৃত্রিমভাবে চিত্র ধারণ করা হয়েছে। মানবজাতির জন্য কিংবা বৈজ্ঞানিক ভিত্তির জন্য এ বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন। অপরদিকে, বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদে অবতরণের দুইলাখ টেপের মূল চিত্র ২০০৯ সালে নাসা চিরতরে মুছে ফেলে। এ সময় নাসা থেকে জানানো হয়, খরচ বাঁচানোর কারণে তারা এই মূল চিত্র মুছে ফেলেছে। তবে পরে নাসা সিবিএস নিউজের কাছে থাকা রেকর্ডিং থেকে চাঁদে অবতরণের দৃশ্য ফের সংগ্রহ করে। এ বিষয়ে সংস্থাটি জানায়, সংগ্রহ করা ভিডিওচিত্র মূল ভিডিও চিত্র থেকে অনেক উন্নতমানের। চাঁদের পৃষ্ঠ থেকে সংগ্রহ করা পাথর ও মাটিকে অতীতে নাসা দাবি করেছিল, এগুলো পৃথিবীর নয়। নাসার জনসন স্পেস সেন্টারের প্লানেটারি সায়েন্স অ্যান্ড এক্সপ্লোরেশনের প্রধান বিজ্ঞানী ডেভিড ম্যাককে ২০০১ সালে নাসার ওয়েবসাইটে এই দাবি করেছিলেন।

তথ্যসূত্র- আল-কোরআন এবং বাংলানিউজ
।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৫ বিকাল ৩:২৬
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

×