somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিডিও সহ ঃ হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে (১৪) প্রকাশ্যে লাঞ্ছিতকারী বখাটে রুহুল আমিন রাহুলকে (১৫) আটক করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে (১৪) প্রকাশ্যে লাঞ্ছিতকারী বখাটে রুহুল আমিন রাহুলকে (১৫) আটক করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। ছেলেটির আটকের খবরে শহরে স্বস্তি নেমে এসেছে। শুক্রবার বেলা ১টায় হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রাম থেকে রাহুলকে আটক করা হয়। আটক রুহুল বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামের ফজল মিয়ার ছেলে।
রাহুল হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার এতিমখানা সড়কে মামা মোবারক হোসেনের বাসায় থেকে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে (জুনিয়র স্কুল) নবম শ্রেণীতে পড়ছে।
একই এলাকায় বাসা ভাড়া নিয়ে স্ব-পরিবারে বসবাস করছেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা সদরের বাসিন্দা ওই ছাত্রীটির পিতা। হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ওই ছাত্রী ওই বাসা থেকেই বিদ্যালয়ে আসা-যাওয়া করে।
বখাটে রাহুলের স্কুল এবং ছাত্রীটির স্কুল হবিগঞ্জ ব্যাক রোডে কাছাকাছি এলাকায় অবস্থিত। স্কুল ও বাসা একই এলাকার থাকায় আগের পরিচয়ের সুবাদে ছাত্রীটিকে প্রেমের প্রস্তাব দেয় রাহুল। যা মেয়েটি প্রত্যাখ্যান করে।
এরপরও বখাটে রাহুল বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীটিকে উত্ত্যক্ত করতো। বিষয়টি জানতে পেরে ছাত্রীটির এক নিকটাত্মীয় কিছুদিন আগে রাহুলকে চর থাপ্পর মারেন।
এতে ক্ষিপ্ত হয়ে ২৬ আগস্ট বিদ্যালয় ছুটির পর বাসায় যাওয়ার পথে ওই ছাত্রীকে চর-থাপ্পর মারে বখাটে রাহুল। এ সময় রাহুল মেয়েটির যে স্বজন তাকে পিটিয়েছেন তার হাত-পা কেটে ছাত্রীটির কাছে পাঠানোর হুমকি দেয়।
এদিকে, এ ঘটনার ভিডিও চিত্র ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। বখাটে রাহুলকে আটকের দাবিতে সোচ্চার হয়ে উঠেন জেলাবাসীসহ সর্বস্তরের জনগণ।
খবরটি জানতে পেরে বৃহস্পতিবার রাত থেকেই রাহুলকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে হবিগঞ্জ সদর থানা পুলিশ।
এদিকে, শুক্রবার সকালে মেয়েটির পিতা বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
অবশেষে বেলা ১টায় হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রাম থেকে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও রাহুলের আত্মীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করে পুলিশ।
থানায় আটক বখাটে রাহুল ছাত্রীকে লাঞ্ছণার বিষয়টি স্বীকার করে সাংবাদিকদের জানান- ছাত্রীটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বর্তমানে সে অন্য এক যুবকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে। এ বিষয়ে জানতে চাওয়ায় ছাত্রীটি তার বর্তমান প্রেমিকসহ কয়েক যুবক দিয়ে তাকে প্রকাশে ছাত্রীদের সামনে পিটিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে সে ওই ছাত্রীটি চর-থাপ্পর মেরেছে।

সংগ্রহিত

ভিডিও দেখতে ক্লিক করুন

সেই আলোচিত ঘঠনার বখাটে হোতা আটক ।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:০১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অশনি সংকেত

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০


কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

×