somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকের বিষয়ঃ ইলিয়াস আলী (টুকটাক মতামত)

২৭ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"একটি হারানো বিজ্ঞপ্তি,একটি হারানো বিজ্ঞপ্তি-আজ বেলার কোন এক সময় কোন এক স্থান হইতে কোন একদল ঘাতক কোন একটা কারনে কোন এক জায়গায় কালজয়ী বীরপুরুষ,সময়ের বলিষ্ঠ সাহসী নেতা,সংগ্রামী অগ্রপুরুষ,আধুনিক রাজনীতির পথপ্রদর্শক,বিএনপির সাবেক এমপি,গাঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।কেউ বা কাহারা যদি উনাকে কোথাও যেকোন অবস্থাতে দেখেন তাহলে অনুগ্রহ করে আগে সরকারের হাতে তুলে দিবেন,বিএনপির হাতে নয়'।

টা হচ্ছে বর্তমানে কোন হারানো বিজ্ঞপ্তির একটি রাজনৈতিক উদাহরন।এটা একটা প্রথা হয়ে দাড়িয়েছে যে হারানো ব্যাক্তি সরকারের বা বিরোধিদলের যেই হোন না কেন ওই মূহুর্তের জন্য তিনি "কালজয়ী বীরপুরুষ,সময়ের বলিষ্ঠ সাহসী নেতা,সংগ্রামী অগ্রপুরুষ,আধুনিক রাজনীতির পথপ্রদর্শক"।হারানো,গুম ইত্যাদি না হলেও চলবে কেবলমাত্র তাকে কোন রাজনৈতিক দলের লোক হতে হবে।আর একজন লোক গুম হয়েছে না কিডন্যাপ হয়েছে এই ব্যাপারে তো কথা বলা হয়ই না বরং কেন তাকে গুম করা হয়েছে সেই ব্যাপারে আগে কিছুদিন সরকার,বিরোধীদল উভয়ের মধ্যে আলোচনা চলে,তারপর কিছুদিন আন্দোলন চলে,তারপর কিছুদিন একজন আরেকজনের মতামত নিয়ে খোচাখুচি চলে তারপর যদি সরকারি কাজের ফাকে একটু সময় মিলে তাহলে হয়ত চলবে দোষীদের ধরা নিয়ে তদন্তের অগ্রগতি কতদূর।আর মাঝ দিয়ে হারানো ব্যাক্তির অসহায় পরিবার লাস ভেগাসের জুয়ার আসরের মত মুখে হাত ঠেকিয়ে বসে থাকেন কোন একটু আশার আশায় যদি জুয়ায় লাইগা যায় অর্থাত কোন পজিটিভ খবর সরকারের কাছ থেকে পাওয়া যায়।আরে ভাই,ঘুম থেকে উঠেন।মুখ ধুয়ে দেখুন আপনি কোথায় আছেন।হ্যা,আপনি বাংলাদেশেই আছেন যেখানে দূর্যোগ চলাকালিন অবস্থা বলে কিছু নেই।আছে তো শুধু দূর্যোগ পরবর্তি অবস্থা অর্থাৎ তাকে নিয়ে কোন স্বার্থ উদ্ধার করা যাবে সেটা খুজে বের করা

বিএনপি বলে আওয়ামীলীগ তুলে নিয়েছে,আওয়ামীলীগ বলে বিএকপি তুলে নিয়েছে।আরেহ ভাই,তুলে নিয়েছে তো বুঝলাম।এটা এখন না ভেবে তুলে নেওয়া ব্যাক্তিটিকে তুলে আনুন এবং জিজ্ঞেষ করুন কাহারা তুলে নিয়েছিল।যদিও আন্দাজ করা যায় ওই লোক কি বলবে,হয়ত বলবে,"আমি রাস্তা দিয়ে হাটছিলাম,হটাত মাথায় একতা বাড়ি খেয়ে চিতপটাং,তারপর কিছুই মনে নেই।যখন হুশ ফিরেছে তখন দেখি আমি একটা হোটেলে রুমে বসে ঘুমাচ্ছি আর সামনের টিভিতে "ইনসেপশন" নামের একটা মুভি চলতাছে।পুরা মুভি দেখার আগেই আপনারা আইসা তুলে নিলেন"(শর্তঃএক্ষেত্রে লোকটাকে বেচে থাকতে হবে নাহলে কবর দেওয়ার ৭২ দিন পর লাশ তুলে কেমিকেল টেস্ট করতে হবে।এতো ঝামেলায় না গিয়ে সরকারী না হয় বিরোধীদলকে আপনার পছন্দ অনুযায়ী দোষ দিয়ে দিন)

হরতালের ২য় দিনে একটা ব্যাপার দেখে আমার খুব আফসোস এবং মজা দুটই লাগে।আমার প্রিয়/অপ্রিয় HSC পরীক্ষা দাতা ও দাত্রীরা,এবার তাহলে পরীক্ষা আগাইয়া আনার আন্দোলনে নাইমা যান,নাহলে দেখা যাবে পরীক্ষা যেদিন শেষ তার এক সপ্তাহ পরে রেজাল্ট দিয়ে দিয়েছে আর তারও এক সপ্তাহ পরে ভর্তি পরীক্ষা শুরু।এটুকু হয়ত আপনাদের বুঝতে বাকি নাই যে এই ইলিয়াস আলী কুফা হয়ে আপনাদের পিছে দৌড়াচ্ছে,সরকার উসাইন বোল্টের মত দৌড়াচ্ছে ইলিয়াস আলীর পিছে আর বিরোধী দল ভ্যাম্পায়ার এর মত দৌড়াচ্ছে সরকারের পিছনে।২০১২ সালে পৃথিবী ধ্বংস হবার যে জোর চেষ্টা চলছিল তাতে ইতোমধ্যে বাংলাদেশ যে প্রথম দেশ হিসেবে ধ্বংস হতে যাচ্ছে এটা এখন চোখ বন্ধ করেও দেখা যায়।আইন্সটাইন স্যার বাইচা থাকলে স্বীকার করে নিতেন যে একটি দেশ ধংসের জন্য পারমানবিক বোমার কোনই প্রয়োজন নাই।একজন ইলিয়াস আলীই যথেষ্ট।

অবশেষে শেষ কথা, চারিদিকে সবাই খালি ইলিয়াস আলীকে খুজে বেড়াচ্ছে।১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারীতে এদেশে কি হয়েছিল এটা অনেকে বলতে না পারলেও ১৭ এপ্রিল,২০১২ সালে কে হারিয়ে গিয়েছিল তা এখন সবাই বলতে পারবে।সবাই যখন তাকে খোজার চেষ্টা চালাচ্ছে তখন আমিই বা বসে থাকি কি করে।আল্লাহর নাম নিয়ে তাকে জায়গা মত খোজা শুরু করলাম যেখানে এখনও কেউ খুজে নাই কিন্তু খুজতে গিয়ে টাস্কি খেয়ে গেলাম।একজন ইলিয়াস আলীকেই কেউ পায় না আর আমি কিনা কমপক্ষে ১০০ জনকে পেয়ে গেলাম!!! কয়জন ইলিয়াস আলীকে এবার আপনাদের দরকার বলেন।

N.B: হ্যা,আপনারা ঠিকই ধরেছেন।আমি তাকে ফেসবুকে সার্চ দিয়েছিলাম।সবাই যেহেতু খুজতাছে তাই আমিও ভাবলাম শুধুমাত্র নাম ইলিয়াস আলী হলেই হল।

ব্যাক্তি যেই হোন না কেন আসল কথা হল তিনি একজন মানুষ এবং তার পরিবারও সবাই মানুষ।তাই তাদের ইমোসন থাকবে।এটা নিয়ে খেলা করার অধিকার কারো নেই।স্বার্থটাকে নাহয় পরে বিচার করলেন।নাহলে শেষে কোন স্বার্থই আপনাদেরকে পালাতে দিবে না।আপনারাও গুম হবেন তাহলে।"ঘরে থাকলে খুন,বাইরে থাকলে গুম" এই নীতি অনুসরন করা আর বলে কয়ে চুরি করা দুটই এখন সাধারন মানুষের কাছে একই।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×