somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদা জিয়া ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপসনালয়ে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুঠতরাজ কঠোর হাতে দমনের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন “এদেশের মানুষ ধার্মিক কিন্তু সাম্প্রদায়িক নয়। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ধর্মের মানুষ আবহমানকাল থেকে এদেশে পাশাপাশি শান্তিতে বসবাস করে আসছে। কিন্তু বিভিন্ন সময় গণবিচ্ছিন্ন শাসকেরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে জনগণের আন্দোলনকে বিপথগামী করার অপচেষ্টা চালিয়েছে। স্বৈরশাসকদের এহেন ঘৃণ্য তৎপরতাকে নস্যাৎ করে দিয়ে অতীতে আমরা জনগণের আন্দোলনকে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছি। এবারেও তার ব্যত্যয় ঘটবে না, ইনশাআল্লাহ।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, “ব্যর্থ ও গণবিচ্ছিন্ন হয়ে পেশী ও অস্ত্রশক্তির ওপর নির্ভরশীল সরকারের ফ্যাসিবাদী নির্যাতন-নিপীড়ন এবং নির্বিচার হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশব্যাপী সর্বস্তরের সাধারণ মানুষ যখন ফুঁসে উঠে প্রতিরোধের লড়াই শুরু করেছে, সেই মুহূর্তে বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপসনালয়ে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুঠতরাজের বেশ কয়েকটি ঘটনার কথা আমরা জানতে পেরেছি।”

“আমি এসব ঘৃণ্য সাম্প্রদায়িক ও সন্ত্রাসী কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি কঠোর হাতে এই অপতৎপরতা দমনের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।


“গত পয়লা মার্চ সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে আমি পরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি-ঘরে আক্রমণ চালিয়ে দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের অপচেষ্টার কথা উল্লেখ করে দেশবাসীকে এব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছিলাম। আমি আবারো সেই আহ্বানের পুনরুল্লেখ করছি এবং সকলকে সম্মিলিতভাবে এ ধরনের ঘৃণ্য তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

“আমি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, আলেম ওলামাসহ ধর্মপ্রাণ নাগরিকবৃন্দ এবং দেশের সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপসনালয়, ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল স্থাপনাকে যে-কোনো আক্রমণ থেকে রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন।”

“দেশের কোথাও কোনো কুচক্রি মহলের উস্কানীতে ধর্মীয় সংখ্যালঘু ভাইবোনদের জীবন, সম্পদ ও সম্মান যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে আপনারা সজাগ থাকুন।”

খালেদা জিয়া বলেন, “আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ধর্ম-গোত্র-সম্প্রদায় নির্বিশেষে এদেশে বসবাসরত প্রতিটি নাগরিকের জান-মাল-সম্ভ্রমের নিরাপত্তা ও ধর্মীয় অধিকারের সুরক্ষায় আমরা বদ্ধপরিকর। এর ওপর কোনো আঘাত বরদাশ্ত করা হবে না। ইতিমধ্যে যে কয়েকটি দুঃখজনক ঘটনা ঘটেছে, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে সেসবের জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে উপযুক্ত বিচার এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি।”

“সংবাদ মাধ্যমের প্রতি আমার আহ্বান, এধরনের ঘৃণ্য তৎপরতার ব্যাপারে কোনো পূর্বধারণার বশবর্তী কিংবা মহল বিশেষের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে প্রকৃত ঘটনা জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরুন। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে সহায়তা করুন।”

“আমি সংশ্লিষ্ট সকল মহলকে এই আত্মঘাতি ঘৃণ্য তৎপরতা থেকে বিরত থাকতে বলছি। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে শান্তি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে সফল করার আহ্বান জানাচ্ছি।”
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×