নরম জীবনদায়ী স্বচ্ছ জল
বয়ে চলে জীবনের বাঁকে বাঁকে
কোথাএ নীল, কোথাও লাল
কোথাওবা অন্য কোন রঙ্গে।
ছাপ রেখে যায় নরম পলির বুকে
ছাপ ফেলে কর্কশ পাথরেও
পার্থক্য শুধুই সময়ের।
তোমাকেও আজকাল আমার জলের মত লাগে
কখনো কখনো তোমাকে আমার
মেঘ বলে ভ্রম হয়
চাতকের তৃষ্ণা নিয়ে
আমি আদিগন্ত খরায়
অপেক্ষায় থাকি।
কখনো তোমাকে দামাল বৃষ্টি মনে হয়
যখনি মন চায়
ভিজিয়ে যাও আমায়।
তারপর ঝড়ে পড়ো ফোঁটায় ফোঁটায়।
মাঝে মাঝে ভাবি তুমি নদী
চৈত্রের ক্ষরতাপে হাহাকার করা ফসলের মাঠের মত
বুকের মাঝে ক্ষয়াটে চিহ্ন এঁকে
তোমাকে অজস্র বানে ধেয়ে আসতে বলি।
মাঝে মাঝে তোমার নিঃশ্বাসে
আমি কালবৈশাখির গন্ধ পাই।
বড্ড বেয়াড়া আর একগুঁয়ে।
সেই তুমি যখন আমাকে কাঁদাও
তখন আমার বাষ্প হয়ে উড়ে যেতে ইচ্ছে হয়
এমন এক দিনে
ঠিক দেখবে উড়ে গেছি অশ্রু কনায় চেপে
মেঘেদের দেশে।
আর হাসবনা, ভালবাসবনা,
আর আসবনা তোমার আঙ্গিনায়।
আলোচিত ব্লগ
যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

