আজকাল আমার মাঝে মাঝে
নিজেকে লাশ ভেবে ভ্রম হয়।
যখন আমি পাকি পবিত্র পোষাকে
বিজাতীয় সভ্যতায় বুঁদ হই,
যখন আমি মুন্নির কল্পিত কষ্টে
অশ্রুসজল আহাজারিতে মাতোয়ারা,
তখন কাঁটাতারে ঝুলে থাকে ফেলানী ।
রাজীবেরা শোভা পায় দেয়ালে দেয়ালে।
রাকিবের হৃদয় ছিন্নভিন্ন করে শকুনের দল।
আমরা সমবদেনার জলে ভাসাই নীল দেয়াল।
তারপর লাশ হয়ে বেঁচে থাকি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

