গোলকধাঁধা
১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোন সুদুরে মেঘ মেদুরে
কোন প্রেমেতে লীন
অজানা সেই মায়ার ছলেই
হচ্ছি রোজ বিলীন।
ভালবাসা ,প্রেমের রঙ্গে
রাঙ্গাই চুপি চুপি
তাকে নিয়েই স্বপ্ন চোখে
আঁকছি বহুরূপি।
ভাবছি মনে সঙ্গোপনে
সেও কি আমায় ভাবে
দিন গড়িয়ে সূয্যি যখন
জলের দেশে যাবে ।
সে ও কি আঁকে চোখ কাজলে
বাঁধে আজো বেনী
অমনি মুখে শিশুর হাসি
কন্ঠে রিনিঝিনি।
সেই যে সেদিন রাস্তা দুটো
দুদিক গেছে বেঁকে
ভেবেছিলাম দেখবনা আর
তোমায় পেছন থেকে।
অনেক দিনের পরেও আমি
তোকেই ভালবাসি
আজো হৃদয় উছলে ওঠে
নীল দেয়ালের হাসি।
চাইছি তোকে ভুলে যেতে
অনেকটা দিন ধরে
মনের জমীন শক্ত এখন
আর সবারই তরে।
ভুলতে তোকে প্রেম ভুলেছি
চোখেও মেকি হাসি
মিথ্যে করেও বলিনা আজ
কাউকে "ভালবাসি"।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৪

যেকোনো দেশে শিক্ষিত নাগরিককে রাষ্ট্রের সম্পদ মনে করা হয়। তাদের জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র উপকৃত হবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে অনেক সময় চিত্রটা যেন উল্টো।...
...বাকিটুকু পড়ুন
শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও...
...বাকিটুকু পড়ুন'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন