সিষ্টেম লস
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দাবি দাওয়া ছেড়ে চল
দেই গলা দাবিয়ে
নচ্ছার , হুজ্জুতে
ছিঁড়ে ফেল চাবিয়ে।
খাচ্ছিস পড়ছিস
ফেসবুকে কচানি
ছিলি বেশ ভালো তবে
দিস কেন পচানি।
আমি রাঙ্গা আমলা
মামলাটা খাব কেন
বোকা হাঁদা ছেলেপেলে
এত করে প্যানপ্যান।
সিষ্টেমে লস আছে
তাতে কেন জ্বলুনি
তোদের করতে ঠিক
অভিযানে চিরুনি ।
ওমা একি হোল কিরে
চিরুনিরা ঢাকে মুখ
লাইসেন্স নেই তাই
বুক তার ধুকপুক।
আরো দেখি এই পথে
রাঘব আর বোয়াল যে
জি দাদা এই বেলা
লুকিয়ে চোয়াল যে ?
বাচ্চারা সিনলেস
তাই বুঝি এ বাঁকে
করেছে সিন ক্রিয়েট
কত শত বালকে ।
বালিকারা বসে নেই
ঘাড়ে ধরে শেখাবে
যা আছে পুস্তকে
তাই করে দেখাবে।
শুধু শুধু অপবাদ
ছাত্ররা পড়েনা
মগজেতে ধুলা নেই
তাই পথ ছাড়েনা।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুন
সুরা আ’রাফের ৪ নং আয়াতে বলা হয়েছে,”আর এমন বহু জনপদ রয়েছে, যা আমরা ধ্বংস করে দিয়েছি। তখনই আমাদের শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল রাতে অথবা দুপুরে যখন তারা বিশ্রাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন
ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন