বিষন্নতার ঘুড়ি
০১ লা এপ্রিল, ২০১৯ রাত ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি কি সেই আগের মতই
বৃষ্টি ভালোবাসো?
মনের কথা গহীন চেপে
নোনা জলেই ভাসো?
তুমি কি সেই আগের মতই
রাতটা কাটাও জেগে?
আঁধার পুড়ে ধোয়ার জোনাক
চাঁদের ছোঁয়া লেগে।
তুমি কি সেই আগের মতই
হারাও অন্য চোখে?
আগের মতই গান কোন গাও
হাতটা হাতে রেখে?
তুমি কি সেই আগের মতই
রোজ বিকেলে ছাদে,
ওড়াও ঘুড়ি বিষন্নতার
রঙ্গিন সুতায় বেঁধে ?
বয়স তোমার বাড়ছে রোজই
পাক ধরেছে চুলে,
এখনো কি বাসো ভালো
পৃথ্বী সারা ভুলে?
এখন তুমি ব্যস্ত ভীষন
যাচ্ছে সময় কাজে,
সারাদিনের ব্যাস্ততাতেও
হারানো সূর বাজে?
এখন তুমি স্বচ্ছ দীঘি
গৃহস্থ , সংসারী।
এখনো কি রাগচন্ডাল
কিছু হলেই আড়ি?
যে দিন গেছে সোনায় মোড়া
স্মৃতিতে উজ্জ্বল
মনের মাঝে সজতনে
পদ্ম পাতায় জল।
ছায়ায় মায়ায় থাকুক বুকে
ভালোবাসার মাঝে
দুরের থেকে অচেনা সূর
হটাত যেমন বাজে।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৯ রাত ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন
এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া...
...বাকিটুকু পড়ুন