মরুর বুকে বর্ষা
১৮ ই মে, ২০১৯ রাত ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বালিকার জিন্স টিশার্ট আর
কাঁচের চুড়ি রুমঝুমাঝুম
জোস্নার আল্পনাতে
বারান্দাতে রাত নির্ঘুম।
কোঁকড়া চুলে আনমনেতে
মুগ্ধ কিশোর
বুকে তার উথাল পাতাল
মৌতাতে যে স্বপ্ন বাসর।
বালিকা কাজল চোখে্র
দৃষ্টি অবাক খুব হেয়ালী
তারুন্য হটাত করেই দিল ছুঁয়ে
কোন খেয়ালে?
চোখে যেই চোখ পড়েছে
লাজুক লতা
কিশোরও লুকিয়ে ফেলে
মনের কথা।
দুজনেই স্বপ্ন চোখে
পথটা চলো
পারেনি বলতে তবু
বাসে ভালো।
তারপর উথাল পাতাল
চোরাবালি
ডুবতে ভাসতে শেখা
জীবন খালি।
তারপর অনেক রাতে
কান্না আঁকা
না বলা গল্প অনেক
জমতে থাকা।
থেকে থেকে মনের ঘরে
ঝলসে ওঠে
দিনমান পৃথ্বী বুকেই
যায় যে ছুটে।
হাতড়ে মনের গহীন
আলোর শিখা
লুকিয়ে রাখতে শেখে
খুব যে একা।
তবুও মরুর বুকে
বর্ষা আসে
বালিতে জলের কনা
প্রেমেই ভাসে।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৯ রাত ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন