সুশীল সমাজের ‘অভ্যুত্থান’ ক্ষেত্র তৈরি করছে আওয়ামী লীগ
০৮ ই নভেম্বর, ২০১০ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জনপ্রশাসন আর দলীয় বাহিনীর মধ্যে কোনও ফারাক রাখতে চাইছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। বর্তমান সরকারে নির্বাহি দায়িত্বে থাকা উপদেষ্টা আর মন্ত্রীরা পরিস্কার ঘোষণা করছেন যে, শুধু দলীয় বিবেচনায় ভিত্তি করে নির্বাহি প্রশাসন ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জনবল নিয়োগ করা হবে। ফলে পরিস্থিতি এমন নৈরাজ্যকর হয়ে উঠছে যে তাতে পুরা প্রশাসনিক কাঠামো অকার্যকর হয়ে উঠতে পারে। নির্বাচিত রাজনৈতিক নেতৃত্ব ও নির্দেশনায় প্রশাসন চলবে সেটাই গণতান্ত্রিক রেওয়াজ এবং আমরাও তা-ই চাই। কিন্তু এখন একদিকে ক্ষমতাসীন দলের হামলা ও অন্যদিকে উল্টা নির্বাহি প্রশাসনকেই সরকারিভাবে দোষারোপ করার ফলে কর্মকর্তারা কোনঠাসা হয়ে বেছে নিচ্ছে ‘সুশাসন’ পন্থীদের। ‘সুশাসন’পন্থী সুশীল সমাজও নতুন করে তৎপর হচ্ছে। রাজনৈতিক দলগুলার--বিশেষত মূল দুইটা রাজনৈতিক দলের দৃশ্যমান ব্যর্থতাকে কেন্দ্র করে এর আগে দুই হাজার ছয়ে সামরিক বাহিনীর সমর্থনে ক্ষমতা দখল করেছিল বিদেশী স্বার্থের প্রতিনিধি এই সুশীল সমাজ। সুশীল-সামরিক অভ্যুত্থানে পছন্দসই উপদেষ্টাদের দিয়ে দুবছর ধরে বাংলাদেশে বিরাজনীতিকরণ প্রক্রিয়া চালু রেখেছিল তারা। বর্তমানে নির্বাচিত সংসদীয় শাসনের নামে আওয়ামী লীগের দলীয় প্রশাসন বানানোর নৈরাজ্য আবার পরিস্থিতি তৈরি করছে আরেকটা সুশীলঅভ্যুত্থানের।
সুশীল সমাজের ‘অভ্যুত্থান’ ক্ষেত্র তৈরি করছে আওয়ামী লীগ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন