৭২ বছর বয়সে দাখিল পাশ
১৫ ই মে, ২০১৩ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিদেশ থেকে ছেলের পাঠানো চিঠি পড়ে শোনাননি ছেলের বউ রিনা বেগম। এতে ভীষণ অভিমান হয় তাঁর। ৬৫ বছর বয়সে শুরু করেন লেখাপড়া। সেই অভিমানের পড়া থেকেই এবার তিনি দাখিল পরীক্ষায় বি-গ্রেডে পাস করেছেন। আশা কামিল পর্যন্ত পড়ালেখার। ৭২ বছর বয়সী এই বৃদ্ধের নাম আবদুল গফুর। বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার রতনহাট গ্রামে।
খুব ছোট বয়সে মা-বাবা মারা যান। তাই ছোটবেলা থেকেই স্কুলে না গিয়ে কৃষিকাজ করতে হয়েছে। ১৯৭২ সালে পাশের জয়ারামপুর গ্রামের আকাল উদ্দিনের মেয়ে নুর ভানুকে বিয়ে করেন। তিন ছেলের মধ্যে বড় ছেলে শামছুল আলম কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। মেজো ছেলে রুহুল আমিন নবম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে বিদেশে যান কাজের সন্ধানে। ছোট ছেলে আশরাফুলের লেখাপড়া উচ্চমাধ্যমিক পর্যন্ত।
আবদুল গফুর জানান, ১০-১১ বছর আগে ছেলে রুহুল আমিন বিদেশ থেকে একটি চিঠি পাঠান। ছেলের বউ রিনা বেগমের কাছে গেলে কাজের কথা বলে তিনি তা পড়ে শোনাননি। ওই ঘটনায় মনে কষ্ট পেয়ে পড়ালেখা করার সিদ্ধান্ত নেন। ২০০৭ সালে ঝিনাইদহের লাউদিয়া আলিয়া মাদ্রাসায় ভর্তি হন তিনি। সর্বশেষ অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় অংশ নিয়ে বি-গ্রেডে পাস করেন।
লাউদিয়া আলিয়া মাদ্রাসার সুপার ইয়াসিন আলী জানান, এ ব্যাপারে মাদ্রাসার সবাই আবদুল গফুরকে উৎসাহ দিয়েছেন।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন