সৃজনী,
আমি বরং ঘাসফুল হব
জলফড়িং এসে বসবে কাঁধের ওপর ভর দিয়ে
আমি বরং মাটি হব
বৃষ্টি আসবে ফোঁটা ফোঁটা আদর নিয়ে।
আমি বরং আকাশ হব
গাংচিল উড়বে হেথায় ডানা মেলে
আমি বরং আগুন হব
সারারাত জেগে থাকব জ্বলে জ্বলে,
কুহেলিকা,
আমি বরং গন্ধ হব
প্রবেশ করব ভেসে ভেসে তোর নাকে
আমি বরং মোহনা হব
গভীরতায় বৃদ্ধি পাব প্রতিটা বাঁকে।
আমি বরং রাত্রি হব
মিশে থাকব একাকীত্বের শূন্যতায়
আমি বরং দুঃখ হব
আধো চোখে কান্না হব নিশ্চুপ অবহেলায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


