পৃথিবী ,তুই কি জানিস ?
তুই যখন পাশে থাকিস সবকিছুই অনেক সুন্দর মনে হয় !
পৃথিবী ,তুই কি জানিস ?
প্রিয় মানুষ কাছে থাকার অনুভূতি ?
পৃথিবী ,তুই কি জানিস ?
ঐ চাঁদ কেন এতো জ্যোৎস্না ছড়ায় ?
পৃথিবী ,তুই কি জানিস ?
আমার আবেগ গুলো কেন মনের অজান্তে তোর হৃদয় মাঝে আছড়ে পড়ে ?
পৃথিবী ,তুই কি জানিস ?
তুই যখন পাশাপাশি হাঁটতে থাকিস কেন আমি খুব মাতাল হয়ে থাকি তোর হাতটি ধরার জন্য ?
পৃথিবী ,তুই কি জানিস ?
জানালার পাশে যখন চাঁদটি দেখি তখন আমার কেন এতো একা লাগে ??
তুই জানবিনা আমার পৃথিবী , কোন দিন ও না !! কারণ,আমি পৃথিবীর এক নগণ্য মানব !!যাকে ছাড়া পৃথিবী,পৃথিবীই থাকবে।
কিন্তু,আমি পৃথিবী ছাড়া হারিয়ে যাবো কোথাও কোন এক গহীনে !!!!
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৫ রাত ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



