somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয়তাবাদী ফ্রন্ট নামে নতুন দলের আহ্বায়ক হলেন নাজমুল হুদাB-)

১০ ই আগস্ট, ২০১২ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি থেকে স্বেচ্ছায় পদত্যাগী নাজমুল হুদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট(বিএনএফ) নামের নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে সন্ধ্যায়।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইমপেরিয়াল হোটেলে আলোচনা সভা ও ইফতার মাহফিলের মাধ্যমে নতুন এই দল ঘোষণা করা হয়।
নতুন এই দল প্রসঙ্গে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, “১৯৭৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করা হয়। এই জোট থেকেই রাষ্ট্রপতি নির্বাচিত হন জিয়াাউর রহমান। পরে গঠন করা হয় বিএনপি নামে নতুন রাজনৈতিক দল। বিএনপি গঠনের পর জাতীয়তাবাদী ফ্রন্ট এতদিন সুপ্ত ছিল। আমি সেই ফ্রন্টকে নতুন রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করছি।”
বিএনপি থেকে সরে যাওয়া,নিষ্ক্রিয় ও বহিষ্কৃত নেতাদের নিয়ে নতুন এই রাজনৈতিক দলটির পথচলা শুরু হয়েছে। ব্যারিস্টার নাজমুল হুদাকে আহ্বায়ক এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলের ত্রাণ প্রতিমন্ত্রী আরিফ মইনুদ্দিনকে সদস্য সচিব এবং আবুল কালাম আজাদকে সমন্ময়কারী করে দলটির কার্যক্রম সূচনা হয়। দু-এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের পরই রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করবেন তারা।

পূর্ণাঙ্গ কমিটিতে ব্যারিস্টার নাজমুল হুদা, আরিফ মইনুদ্দিন, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আবুল হাসনাত, সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী, বিএনপির বহিষ্কৃত স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, সাবেক হুইপ আবদুল করিম আব্বাসী দলটির শীর্ষ পদে থাকবেন বলে জানা গেছে।

২৭/১১/২ তোপখানা রোডের অফিসটি ইতিমধ্যে বিএনএফের কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য , নাজমুল হুদা সম্প্রতি দল থেকে পদত্যাগ করেন। আর সদস্যসচিব আরিফ মইনুদ্দিনও চট্টগ্রামের রাজনীতির অভ্যন্তরীন কোন্দলের কারণে আশির দশকের শুরর দিকে দল থেকে পদত্যাগ করেন। ১৮-১৪ বা তৃতীয় শক্তির জোটের শরিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো প্রস্তুতি বিএনএফের থাকবে বলে জানা গেছে। এ ছাড়া সারা দেশের এলাকাভিত্তিক কমিটি হবে। এর প্রক্রিয়াও শুর হয়ে গেছে।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×