somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইংরেজী ভাষায় আমার যে ধরনের এলার্জি...

০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাধ্যমিক স্তর পার হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম- আমার প্রাত্যহিক জীবনের সমস্ত কথোপকথন বাংলা ভাষায় চালাবো। প্রয়োজনের সময় অবশ্যই ইংরেজী ভাষা ব্যবহার করবো। তবে সেটা নিজেকে স্মার্ট হিসেবে সকলের নিকট পরিচিত করবার জন্য নয়। আর ইংরেজিতো শিখতেই হবে, কেননা আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের ক্ষেত্রে অন্যতম প্রধান ভাষা হচ্ছে ইংরেজি।
ইংরেজি-মিশ্রিত বাংলা বলা ব্যাপারটা বরাবরই আমার অপছন্দের। এভাবে বলতে গেলেই ভেতর থেকে কে যেন আমাকে বলে উঠে- শেষ পর্যন্ত তুইও নিজেকে মেকি স্মার্ট প্রমাণ করতে ব্যস্ত হয়ে গেলি! হায়রে!
আমি লজ্জা পাই। লজ্জা পেয়ে বাংলাতেই কথা চালিয়ে যাই।
তবে সবক্ষেত্রেই যে বাংলা বলতে পারি এমনটাও নয়। বড় বড় কথা বলছি বলেই, বাংলা ভাষায় আমার অগাধ পাণ্ডিত্য রয়েছে ব্যাপারটা ঠিক তাও নয়। ইংরেজি-বাংলা মিলিয়ে আমিও অনেক কথা বলি। এই যেমন আমার বলা এই কথাগুলোর মাঝেই আছে- স্মার্ট। আসলে স্মার্ট-এর সঠিক বাংলা অর্থ আমার জানা নেই। একইভাবে আরও কিছু শব্দ ব্যবহার করি যেগুলো বাংলার অংশ হয়ে গেছে বলে মনে করি। যেমন- স্কুল, ক্লাস, রোল, প্রেজেন্ট, স্যার, লাইন। এ ধরণের আরও অনেক শব্দই আছে যেগুলো এই মুহুর্তে মনে করতে পারছি না।

আচ্ছা স্মার্ট শব্দের বাংলা অর্থ কি চটপটে! নাহ! আমার মনোপুতঃ হচ্ছে না। আসলে আমি বলতে চাইছি, আমি যে ভাব প্রকাশ করতে চাইছি তা ঠিকভাবে প্রকাশ হচ্ছে না এই শব্দটা ব্যবহার করে।

একটা ব্যাপারে আমার খুব হাসি পায়। আমি আমার কোন বন্ধুর মাকে স্বচ্ছন্দভাবে আন্টি বলে ডাকতে পারি না। এর পেছনের কারণটা অবশ্য একটু আলাদা।
এর কারণটা হচ্ছে- হুমায়ুন আহমেদের নায়কদের সবসময় তাদের বন্ধুর মাকে খালাম্মা বলে ডাকতে দেখেছি। ভাবছেন আমি হিমু, শুভ্র, মিসির আলী ভাবছি নিজেকে? আমি কিন্তু নিজেকে নায়ক ভাবছি না।
আমি যতদূর জানি নায়কদের মাধ্যমেই লেখকরা রীতিনীতি সংক্রান্ত ও কল্যাণকর বার্তা মানুষের কাছে পৌছে দেয়। আর শুধু হুমায়ুন আহমেদেরই নয়, বিটিভির অনেক নাটকেই দেখেছি নায়কদের খালাম্মা শব্দটা ব্যবহার করতে। তাহলে আমি আন্টি বলতে যাবো কোন দুঃখে।
আমার আফসোসের ব্যাপারটা এইখানে যে আমি খালাম্মা বলেও আমার কোন বন্ধুর মাকে ডাকতে পারি না। কেমন এক আড়ষ্টতা আমাকে আঁকড়ে ধরে। কয়েকবার চেষ্টা করেছি খালাম্মা বলে ডাকতে, তবে আওয়াজ হয় নি তেমন। আমি ছাড়া আর কেউ শোনেনি। ফলে তাদেরকে দুয়েকবার জড়তাসহ আন্টি বলে ডেকে বাকি কথা বলেছি সম্বোধন ছাড়া।
এখন আমি নিজেকে আন্টি বলায় অভ্যস্ত করতে চাচ্ছি। আমার মনে হয়, আন্টি এখন বাংলা ভাষারই একটা শব্দ হয়ে গেছে। আর ভাষার বিবর্তনতো এভাবেই হয় বলে জানি।
ইদানিং যথাসম্ভব চেষ্টা করছি বন্ধুদের মায়ের সঙ্গে আলাপচারীতার সময় সম্বোধন করে কথা বলতে। চেষ্টা করছি আন্টি বলে ডাকতে। শিখছি আড়ষ্টহীনভাবে আন্টি উচ্চারণ করতে।

আমার এলার্জি সংক্রান্ত বর্ণনার শেষ অবধি আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:৩১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×