somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসা হোক নিঃস্বার্থে

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বড়েই ভালো লাগল। যে ছোট ছেলেটা একদিন মুক্তিযোদ্ধাদের নিয়ে নানা রকমের ভাবনা ভেবেছি, সেই ছেলেটার মতো আজ অনেকেই ভাবে। অনেকে মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করতে আগ্রহী বা কাজ করছে। মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছি। সপ্তম শ্রেণীর কথা। ১৯৯৭ সাল। আমার নানা। তিনি বীর মুক্তিযোদ্ধা। তাঁর সঙ্গে হাটে-বাজারে ঘুরতে গেলে দেখা হতো অনেক বীর মুক্তিযোদ্ধার। তাঁদের সঙ্গে কথা বলে যেমন অনেক উত্সাহিত হতাম তেমনি অনেক খারাপ লাগত। গ্রামে মুক্তিযোদ্ধারা তখন যে কষ্ট কাটাতো! তা ভাবাই মুশকিল। এই চরম অভাবের কথা শুনলে কষ্টে বুকটা হাহাকার করে উঠতো। ভাবতাম তাঁদের জন্য আমি বা আমরা কিছুই করতে পারব না!
এই ভাবনাটা আমাকে বারংবার পীড়া দিত। ২০১০ সালে ভাবি—তাঁদের অভাব অনটনের পাশে দাঁড়াতে আমার কোন সমর্থ নেই। অথচ তাঁদের সংগ্রামে কথাগুলো তো লিপিবদ্ধ করতে পারি। মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বই পড়া শুরু করি। দেখি—তেমন কোন বই পেলাম না, সেখানে সারাদেশের মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাঁথা নিয়ে সম্পূর্ণ ভাবে লিখিত। শুরু হলো ভিন্ন চিন্তা। একাই এত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করা সম্ভব নয়। তাই প্রয়োজন সমষ্টি শক্তি। এই সমষ্টির ডাকে সাড়া দিলেন নাসরিন আপা, মহিউদ্দিন শেখ মধু, কৌশিক চাকমা, স্বর্ণময়ী সরকার, তাসনুভা জাহান, অনির্বাণ।( সত্যিই তাঁদের ঋণ কখনো শোধ করতে পারব না।) আমার ডাকে যে তাঁরা সাড়া দেবে যেটা বিশ্বাস করা কঠিন ছিল। কাজ শুরু হলো। পরবর্তীতে সিরাজ উদ্দিন বাবলা, হাবিব, নাশিদ, দিয়াব, জান্নাতসহ অনেক যোগ দেয়। কিঙ্কর আহসানের কথাও ভুলবার না। সেই আমাদের ‘মুক্ত আসর’কে একটা সাংগঠনিক রূপ দেওয়ার নানা চিন্তা দেয়। (তাঁর প্রতি চিরকৃতজ্ঞ)। এই হলো আমাদের ‘মুক্ত আসর’। মানে মুক্তিযোদ্ধাদের নিয়ে সাংগঠনিক ভাবে কাজ শুরু। (এর আগে অনেক কাহিনি আছে যা লেখতে গেলে কমে পক্ষে ৫০০ পৃষ্ঠার একটা বই হবে।)
যাক, সেই সব কথা। আজ ভিন্ন একটা দলের সঙ্গে কথা ও পরিচয় হলো। তাঁরা আমাদের মতো চিন্তা করে কাজ করছে এই জন্য তাঁদের অনেক ধন্যবাদ। এখন আরো অনেকেই মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করতে আসবে বা করবে। তবে, আমরা প্রিয় ভাই ও বোন আপনরা গভীরভাবে খেয়াল রাখবেন যেন মুক্তিযুদ্ধটা বোরিং, কিংবা ফ্যাশান হিসেবে না হয়। এটা আপনাদের কাছে অনুরোধ করব। ব্যবসায় হিসেবে অনেক প্রতিষ্ঠান আসবে, আমরা যেন সেটাকে ব্যবসায়ী হিসেবে গড়ে না তুলি। তাহলে মুক্তিযোদ্ধাদের সম্মানের চেয়ে অসম্মানেই হবে। সেটা আমাদের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদের ‘ভালোবাসা হোক নিঃস্বার্থে।’
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×