মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন ‘মুক্ত আসর’। গতকাল বুধবার সংগঠনটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছয়জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) শহীদ মুনীর চৌধুরী সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রমের স্ত্রী নীলুফার হুদা।
সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী সৈয়দ আবুল বারক্ আলভী, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক এস এম আনোয়ারা বেগম; নজরুল ইসলাম, আমিনুল ইসলাম, মোশারেফ শেখ ও বীরাঙ্গনা নাজমা বেগম।
অনুষ্ঠানে নীলুফার হুদা বলেন, ‘আমার স্বামী ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি। মুক্তিযুদ্ধের সময় আমরা অনেক কঠিন সময় পার করেছি। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কর্নেল তাহের হত্যার বিচার হলেই চলবে না, সে সময়ের সব হত্যার বিচার হওয়া জরুরি।’
অনুষ্ঠানে আবুল বারক্ আলভী মুক্তিযুদ্ধকালের নানা ঘটনার স্মৃতিচারণা করেন। সম্মাননা দেওয়ায় তিনি মুক্ত আসরকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপদেষ্টা রাশেদুল ইসলাম, জাবেদ সুলতান, জাবেদ মোর্শেদ চৌধুরী, প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ, মুক্তবন্ধু নুরুন আক্তার প্রমুখ। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। শহীদ মুক্তিযোদ্ধা ও সম্প্রতি সাভারে ভবনধসে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ‘নোঙর তোল তোল’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন সাইদ আহমেদ ও মাসুমা। এ ছাড়া ছিল সংগীত, কবিতা আবৃত্তি ও মূকাভিনয়।
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।