somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দহন (২য় র্পব)

১২ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Click This Link (১ম র্পব)

সল্টগোলার বাস স্ট্যান্ডটা পেরিয়ে ইদ্রিস সাহেবের গাড়ি আটকে গেল রেল-গুমটির সামনে। পোর্ট থেকে একটা লম্বা মালগাড়ি ধীর গতিতে পার হয়ে যাচ্ছে। আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে উপায় নেই। গাড়িটা বন্ধ করে স্টিয়ারিংয়ের ওপর ঝুঁকে পড়ে চুপচাপ বসে রইলেন ইদ্রিস সাহেব।
হঠাৎ পাশে আর একটা গাড়ি এসে দাঁড়াল। ঘাড় ঘুড়িয়ে দেখলেন ইদ্রিস সাহেব এবং সাথে সাথে চমকে উঠলেন তিনি! বোরখায় মোড়া একটা মুখ। মুখের পর্দাটা মাথার উপর ওঠানো রয়েছে। ...রোকেয়া না? না, না, তা কি করে হয়! সে কি করে সম্ভব? এ অসম্ভব! ইদ্রিস সাহেব নিজে রোকেয়াকে সমাহিত করেছেন। বিষ খেয়ে মরেছিল রোকেয়া। অত্যাচার, নিপীড়নে জর্জরিত হয়ে রোকেয়া বিষ খেয়ে সব জ্বালা নিভিয়ে দিয়েছিল নিজের হাতে। তখন আর তাকে ইদ্রিস সাহেবের দরকার ছিল না। রোকেয়াকে ক্যাপিটেল করে ইদ্রিস সাহেব যেন ভ্যাগের আসনে জাঁকিয়ে বসেছেন। অথচ চাকরির ক্ষেত্রে ক্লাস ওয়ান অফিসার যখন, তখন হতেই রোকেয়ার জীবনে ঘুণ ধরেছে। তখন তার বয়স ছাব্বিশ। রোকেয়া তখন আর ইদ্রিস সাহেবের ক্যাপিটেল নয়, গুদামে পঁচে যাওয়া আটার বস্তা যেন। তাই বিষ খেয়েছিল রোকেয়া, নিজেকে মুক্ত করেছিল ইদ্রিসের বন্ধন থেকে। দুষ্টলোকে অবশ্য বলে সে- বিষ নাকি ইদ্রিস সাহেব নিজেই এনে দিয়েছিল এবং সরবতটা তিনিই তৈরি করে দিয়েছেলেন।
ইদ্রিস সাহেবের কপালে ঘাম দেখা গেল। মালগাড়িটা তখনও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আশপাশের গাড়ি, ট্রাক, বেবিট্যাক্সি জমে যেন ভিড় লেগে গেছে। এত ভিড় ও লোকজনের মধ্যেও ইদ্রিস সাহেবের মনে পড়ে সেই রাতের কথা...।

পুর্নিয়া থেকে তাড়া খেয়ে রোকেয়ার বাবা সোমত্ত মেয়েকে সাথে নিয়ে প্রাণ বাঁচিয়ে কোনরকমে পার্বতীপুরে এসে পৌছেছিল। তারপর কিভাবে, কেমন করে রোকেয়ার বাবা মারা যায় তার খবর রাখেন না ইদ্রিস সাহেব। কেবল মনে পড়ে সেই বর্ষণমুখর রাতের কথা। নিঃসহায় নিরাশ্রয় রোকেয়া দুর্বৃত্তের তাড়া খেয়ে নারী ধর্মটাকে বাঁচাতে গিয়ে ভদ্রলোক ইদ্রিস সাহেবের বাড়িতে ধাক্কা দিয়ে কেঁদে পড়েছিল। ইদ্রিস সাহেব তখনকার মতো একটা নিরাশ্রয় যুবতীকে আশ্রয় দিয়ে এক নারীকে রক্ষা করলেন বটে কিন্তু তার ধর্মটা আর বাঁচল না। তাছাড়া উপায় কি ছিল। ইদ্রিস সাহেব তখন ইদ্রিস মিয়া, আপার সাবঅরডিনেট।

হেড কোয়ার্টারে বদলি হয়ে এলেন ইদ্রিস সাহেব। সাথে নিয়ে এলেন রোকেয়াকে। সারা শরীরে তার যৌবনের বান কলকলিয়ে ডেকে চলেছে। অধরোষ্ঠ রসে টই-টম্বুর। বিশে পা দিয়েছে সে। ইদ্রিস সাহেব তখনও তাকে বিয়ে করেননি। সন্তর্পণে কায়-কারবার চলছে। রোকেয়াও আপত্তি করেনি। নিরাশ্রয় জীবনে বহুর বদলে একের আদর ও অত্যাচার অসামাজিক হতে পারে কিন্তু অমানুষিক নয়। বিয়েটা হয়তো বাহুল্য-লোক দেখানো। রোকেয়া সুখেই ছিল।
পরের বছর ওয়ার্কশপ সুপারিন্টেনডেন্ট হয়ে এলেন নিয়াজী সাহেব। ব্যাচেলর মানুষ। প্রথমে এসেই ইদ্রিস সাহেবকে টেষ্ট করেছিলেন নিয়াজী সাহেব। উহ! এখনো ঘাম ছুটে যায় ইদ্রিস সাহেবের। এসেই অফিসে তলব করলেন নিয়াজী সাহেব। ইদ্রিস সাহেবের তখন তো পাজামা ঢিলা
- কদ্দুর পড়েছেন। গম্ভীর হয়ে জানতে চান নিয়াজী সাহেব।
- হুজুর বাপ-মা। আমরা হুজুরের গোলামে গোলাম। লেখাপড়া শিখব কি করে হুজুর-। ইদ্রিস সাহেব আর কথা বলতে পারেন না। হাত কচলিয়ে শুধু হাতের ময়লা সাফ করে ফেলছিলেন।
- কতদিন চার্জম্যানগিরি করছো? পাইপ কামড়ে ধরলেন নিয়াজী সাহেব।
- হুজুর। ফ্রম সাতচল্লিশ সাল হতে।
- আগে কি ছিলে?
- অ্যাসিস্টেন্ট মিকানিক,হুজুর।
- তারপর এক লাফে চার্জম্যান!
- হুজুর, আমার কাজে খুশি হয়ে তখনকার সাহেব- আমতা আমতা করে গেলেন ইদ্রিস সাহেব।
- হু বুঝেছি। আই উড লাইক টু সি ইওর সারভিস বুক- আচ্ছা তুমি যাও।

ইদ্রিস সাহেবের তখন থেকেই পেট কামড়ানি শুরু হয়ে যায়। বড় বাবু ঝানু,ঘাগু লোক। পরামর্শ দিলেন-সাহেবের বাসায় গিয়ে দেখা করুন।
নিয়াজী সাহেবের বাসায় সেই রাতেই গিয়েছিল ইদ্রিস সাহেব। সাহেব তখন বাসায় ছিলনা। ইদ্রিস আমতা আমতা করতেই সাহেবের খানসামা বলল- এ্যায়সা করনেসে কাম নেহি হোগা। এক খুবসুরত চিড়িয়া আওর দো বোতল-ব্যস কাম বান জায়েগা।
ইদ্রিস সাহেবও এদিকে পাকা লোক ছিলেন। সুতরাং ইশারায় বুঝে গেলেন। খানসামাকে পাঁচ টাকা দিয়ে জেনে নিলেন সাহেবের ফিরে আসার সময় এবং আঁটঘাঁট।
রাত প্রায় দশটা। নিয়াজী সাহেব ডিনার সমাপন করে একটা ইংরেজী ক্রাইম উপন্যাস পড়ছিলেন। খানসামা খবর দিল-
- এক সাব আপসে-
বই থেকে মুখ না তুলেই সাহেব বিরক্ত সহকারে বললেন-
- বোলদো মোলাকাত নেহি হোগা
খানসামা ভীরু লাজে চিরাচরিত ভঙ্গিমায় বলে গেল-
- হুজুর সাথ মে আওর এক হ্যায়, মালুম কিয়া-।
বই থেকে মুখ তুলে সাহেব খানসামার দিকে তাকালেন। কাঁচুমাচু হয়ে খানসামা যে ভঙ্গি দেখাল, সাহেবের বুঝতে বাকি রইল না। অনেক দিনের পুরানো খানসামা। নফর ও মুনিব দুজনেই দুজনের ইশারা ও ভাব ভঙ্গির সাথে পরিচিত। মুখ টিপে একটু হেসে সাহেব আবার বইয়ের পাতায় চক্ষু সন্নিবেশ করলেন। কিন্তু মন পড়ে রইলো আওর এক জনের জন্য। মুখে বললেন- আনে দো।

ইদ্রিস সাহেব সন্তর্পণে ঘরে ঢুকলেন। পিছনে ছিল উদ্ভিন্ন যৌবনা রোকেয়া। রোকেয়ার গায়ে বোরখা ছিল সত্য, কিন্তু বোরখার বাধা ভেদ করে যৌবনদীপ্ত তনুমা যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছিল। রোকেয়ার দিকে চেয়ে সাহেব গলা নামিয়ে বললেনঃ কবে বিয়ে করেছো?
দুপা এগিয়ে এসে গদগদ ভাষায় ইদ্রিস বললেনঃ
- হুজুর তা তিন সাল হবে।
- ছেলেমেয়ে? সাহেব একটা সিগারেট ধরালেন।
- এখনো কিছু হয়নি হুজুর।
- গুড। সাহেব যেন একটু খুশি হলেন মনে হলো।
তারপর দ্বিধাহীন ভাবে সাহেব বলে দিলেন। আচ্ছা তুমি এখন যাও। কাল ঠিক এই সময় এসে নিয়ে যাবে।

আশ্রয়দাতার কল্যাণের জন্য রোকেয়াকে বিসর্জন দিতে হলো তার ধর্ম, তার নারীত্বকে। শুধু সে রাতে নয়, পরবর্তী তিন মাস ধরে নিয়মিত ভাবে পৌঁছে দিয়ে গেছে ইদ্রিস তার সুডো-পত্নী সাহেবের ঘরে। আবার নিয়ে এসেছে পরদিন।সাহেবও নিমকহারামি করেনি।
কৃতঞ্জতা প্রকাশ করে ইদ্রিসকে চার্চম্যানের পদে কনর্ফাম করে দিয়েছিলেন। কিন্তু ঘাপলা বাধলো ইদ্রিস মিয়া ফোরম্যানসিপ নিয়ে। নিয়াজী সাহেব রেকমেন্ড করলেন বটে কিন্তু ভরসা পাওয়া যাচ্ছিল না। তাই তাকে শিখিয়ে দিলেন কোন জায়গায় তাকে পালিশ লাগাতে হবে। তার কিছুদিন পরই দেখা গেল ইদ্রিস সাহেব রোকেয়াকে নিয়ে গেলেন অমুক পাহাড়ে, অমুক টিলায়, অমুক বাংলোতে, অমুক ফ্ল্যাটের কামরাতে, অমুক কলোনির কোয়র্টারে। চষে ফেললেন ইদ্রিস সাহেব সারা শহর। আর সেই সঙ্গে কর্ষিত হলো বাইশ বছরের রোকেয়া।

চলবে...
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×