somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা হীন ঈদ!

২৩ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের দিন যতই এগিয়ে আসছে, আমার ততই অসহায় লাগছে নিজেকে! মনে হচ্ছে কোথাও লুকিয়ে ফেলি নিজেকে, গর্তে ঢুকে যাই ক’দিনের জন্য! কি করবো ঈদের দিন! কোথায় যাবো, কাদের সঙ্গে থাকবো! কিছুই জানিনা। কিন্তু এটা নিশ্চিত জানি এবার ঈদে আর মায়ের ডাকে ঘুম ভাঙ্গবেনা! মা আমার আছেন পবিত্র হজে! একজন মানুষের ক’দিনের অনুপস্থিতি একটা গোটা জীবনের গল্প বদলে দেয় কেমন! স্মৃতিকে যতদূর পযর্ন্ত পাই, প্রতি ঈদের দিন সকালবেলা ঘুম ভাঙত মায়ের ডাকে। শুনতাম মা ডাকছেন নিচতলা থেকে Ñএবার ওঠ বাবা, নইলে তো নামাজও পাবি না! ঘুম ঘুম চোখে শেষমেশ উঠে দেখতাম নামাজের আর মাত্র ১৫/২০ মিনিট বাকি। ‘বাড়ির লোক হজ পায়না’ প্রবাদের মতোই রোজ প্রায় শেষ মূহূর্তে আমি ঘরের পাশের ঈদগাহ মাঠে পৌছাতাম। নামাজের প্রস্তুতি প্রতিবারই আমার ছোটখাটে মেরাথন-এর মতো। জলদি..... জলদি ! বোনদের দেখতাম ঘরের সমস্ত দরজা জানালার পর্দা, সোফার কুশন, বিছানা-বালিশ এর নতুন জামা পড়ানোর ব্যস্ততা। কোনরকমে রান্নাঘর থেকেই দু-এক চামচ সেমাই মুখে দিয়েই ছুটতাম ঈদগাহ এ। নামাজ শেষে বাড়ি ফিরে হতো আনুষ্ঠানিক খাওয়া-দাওয়া।
তারপর আর তেমন কিছুই করার থাকত না। আজকাল মানুষ এমন ভদ্র সভ্য হয়েছে যে, আজকাল কেউ আর সেমাই খাওয়ার জন্য দ্বারে দ্বারে ঘোরেনা! সারাদিনটা যেমন তেমন করে কাটিয়ে বিকেল থেকে মধ্যরাত অব্দি বন্ধুদের সাথে তুমুল আড্ডাই আমার মূল ঈদ। বিশেষত বর্ষরান্তে দর্শন পাওয়া বন্ধুদের রোজনামচার বর্ণনা আর বিশ্লেষণ!
কিন্তু এবার তার কিছুই হবেনা। স্মৃতি হাতড়ে যতটা পাই সম্ভবত এবারই প্রথম। কোথায় যাব, কেমন থাকবো, কি করবো তার কিছুই জানিনা। কেবল এটা নিশ্চিত জানি মা আমার ঘুম ভাঙাবেন না! ভাবতেই বুকের ভেতরটা কেমন খাঁ খাঁ করছে। বাইরে বাইরে যতই স্বাভাবিক থাকছি না কেন, যতই দিনটা এগিয়ে আসছে আমি ভেতরে ভেতরে কেমন ভেঙ্গে পড়ছি। বুক ভেঙ্গে কান্না পাচ্ছে আমার। ঐ পবিত্র ভূমিতে দাড়িয়ে আমার মা উচ্চারণ করছেন একটিমাত্র শব্দ, লাব্বায়েক...আল্লাহুম্মা লাব্বায়েক। আর আমি তোমার একমাত্র পুত্রধন চিৎকার করে উচ্চারণ করছি কেবল একটি শব্দই, মা.........ও মা................!
(পুণশ্চঃ আমার এবারের ঈদ আমি পৃথিবীর সমস্ত মা হীন সন্তানদের উৎসর্গ করলাম।)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×