নিকোলাই অস্ত্রভস্কি'র রচনা, রুশ সাহিতের অন্যতম উপহার 'নিকোলাই'। এটা পড়লে অবাক হতে হয়, কীভাবে একজন মানুষ, চারবারের পক্ষাঘাত যাকে বিপর্যস্ত করে ছেড়েছে। ডাক্তারগণ বলে দিয়েছেন জীবনের আশা শেষ। তারপরও সবকিছুকে দমিয়ে, শুধুমাত্র ইচ্ছাশক্তির ডানায় ভর করে, অসুস্থ দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে নিজ জীবনের পুরো সংগ্রামটা তিনি তুলে দিলেন পরবর্তীদের হাতে। যেন তারা সাহস আর শক্তিতে বলীয়ান হয়ে লড়ে যেতে পারে পৃথিবীর যা কিছু সত্য ও মঙ্গলকর তার জন্যে। ভাবা যায়, অন্ধকার রাত যখন আরো ঘন হয়ে এসেছে তখন বন্দীনী তানিয়ার আবেদনকে কীভাবে তিনি ফিরিয়ে দিলেন শুধুমাত্র নিজের আজীবনের সামান্য সংগ্রামে ছোট্ট একটা কলন্ক লেগে যেতে পারে এআশংকায়! একটা আদর্শ, একটা সংগ্রামের প্রতি কতটা একনিষ্ঠতা, আন্তরিকতা থাকলে মানুষ এমনটা ভাবতে পারে!
আসলে এপৃথিবীর যারা মানুষের জন্য লড়ে গেছেন তাঁরা এভাবেই নিজেদেরকে বিলিয়ে গেছেন। কিন্তু পরবর্তীরা তাঁদের সঠিক অনুসরণ করতে ব্যর্থ হয়েছে। (সুযোগ হলে পরবর্তীতে কিছৃ অনবদ্য লাইনের উল্লেখ করবো।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


