somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম , জাকাত এবং আমাদের দৃষ্টি ভঙ্গি

১৪ ই আগস্ট, ২০১৫ রাত ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(লেখাটি ঈদের আগে ফেবুতে পোষ্ট করি, ব্লগে পোষ্ট করার উদ্দেশ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে )
ইসলামের পাঁচটি স্তম্ভ হল : কালেমা, নামায, রোজা, হজ্জ এবং যাকাত। যারা কালেমা বিশ্বাস করে, তাদের জন্য নামায , রোজা (ধনী গরীব সবার জন্য প্রযোজ্য );আর যাদের পারিবারের ভরণপোষন শেষে হজ্জ করার মতো যথেষ্ট টাকা আছে শুধু তাদের জন্যই হজ্জ পালন করা ফরজ। আর যাদের পক্ষে হজ্জ করার পরেও বছর শেষ উদ্বৃত্ত থাকে, তাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে। তার মানে যাকাত দাতারা সমাজের সবচেয়ে উপরের শ্রেণীর মানুষ।
ইসলামের নিয়ম অনুযায়ী আমরা যদি যাকাত দিতাম তবে অনেক দেশেই (অন্তত ইসলামিক রাষ্ট্রসমূহ) দারিদ্র্যের অভিশাপ হতে মুক্তি পেত ।
কিন্তু বর্তমানে যাকাতদাতাদের কাছে যাকাত একটি ভাড়তি বোঝা এবং লোক দেখানোর মতো একটি বিশেষ মৌসুমি কর্মে পরিনত হয়েছে। ঈদকে সামনে রেখে তাদের এই কর্ম সূচি চলতে থাকে। বড় একটি ডিজিটাল ব্যনারকে পিছনে রেখে ৫০০ , ১০০০ পিচ শাড়ী , লুঙ্গি, জামা ইত্যাদি বিভিন্ন বস্তি, গ্রামের দরিদ্রজনগোষ্ঠীর মধ্যে বিতরনের মাধ্যমে। এগুলো যতটা না ধর্মীয় অনুশাসন কে মেনে তার চেয়ে বেশী হচ্ছে নিজেকে বা প্রতিষ্ঠানের পরিচিতির উদ্দেশ্যে।
এই যখন সমাজের চিত্র, যেখানে সংবাদপত্রের দায়িত্ব হয়ে পড়ে, এসকল অসংগতিকে তুলে ধরে, কিভাবে প্রতিকার করা যায়, তার স্বপক্ষে যুক্তি তুলে ধরা, সেখানে তা না করে যাকাতের জামা কাপড় কোথায় পাওয়া যায় , এবং মূল কত? তা তুলে ধরে, তখন তা সত্যিই দুঃখজনক। এবং আরও দুঃকজনক যখন এ ধরনের খবর "প্রথম আলো" এর মতো প্রথম সারির সংবাদ পত্র ফলাও করে প্রচার করে।
হাদিসে যেখানে স্পষ্ট আছে " তুমি ততক্ষণ ইমানদার হতে পারবে না, যতক্ষণ নিজের জন্য যা পছন্দ করো, অন্যের জন্যও তা পছন্দ করতে না পারবে।"
আর আমরা সেখানে যাকাতের কাপড় নামে আলাদা একটি বস্ত্রের নামই উদ্ভাবন করে ফেললাম এবং তার প্রচারনা করতে সংবাদমাধ্যমও পিছপা হলো না,, তখন সুস্থ , বৈষম্যহীন সমাজ কিভাবে গড়ে উঠবে ?।
তাই যারা যাকাত দেওয়ার ইচ্ছে পোষন করেছেন, তাদেরকে বলতেছি " আপনার যতটুকু সামর্থ্য আছে অথবা আপনার যতটুকু যাকাতের জন্য বাজেট ততটুকুই খরচ করুন। তবে যেখানে আপনি ২৬০ টাকার ১০০ পিচ শাড়ী কিনতেন সেখানে ৫০ পিচ কিনুন যাতে কাপড় টা ভাল হয়। আপনি হয়তো জানেনই না আপনি যাকে কাপড়টা দিচ্ছেন এটাই হয়তো তার একবছরের পরিধেয় বস্ত্র।
http://www.prothom-alo.com/life-style/article/571309/জাকাতের-জন্য
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৫ রাত ২:৩৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×