

বাংলাদেশের (বাঙালি বললাম না এতে কলকাতার মানুষও চলে আসে ) মানুষ যে হুজুগে বাংলাদেশী তা আবারও প্রমান করলো।
মাশরাফি কে বাজরঙ্গি ভাইজান মুভি দেখানো হয়েছে,, এমন ফলাও করে প্রচার করতেছে মনে হচ্ছে মাশরাফিই মেইন চরিত্রে অভিনয় করেছে। আরে ভাই মেথিউজকেও তো দেখাইছে,, আমি সিউর শ্রীলংকান সাংবাদিক বা জনগনের এই নিয়ে কোন মাথাব্যথা নাই। তাহলে বাংলাদেশীরা এমন করে কেন? সিম্পল একটা জিনিসকে আবেগের কভার পড়িয়ে সবাই কে গিলাচ্ছি।
আরে ভাই কম্পিউটারে বসে মুভি দেখে দেখে সংবাদ না করে, মাঠে নেমে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে ভ্যাট নিয়ে আন্দোলন করতেছে সেই বিষয়ে সংবাদ করুণ, কর্তৃপক্ষ সজাগ হবে,, আর ছাত্রছাত্রীদেরও উপকার হবে,।
ক্ষমতাকে মানুষের জন্য ব্যবহার করুণ।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



