
বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটা, বলতে পারি আমার শখই ।আম্মুও বিষয়টা জানে,, তাই যখনই বৃষ্টির দিনে বাড়িতে থাকতাম, তখন ছাতা নিয়ে বেড়িয়ে পড়তাম, আর আম্মুও কখনও বারণ করেনি।
আজকে হঠাৎ সেই সুযোগটা এসে গেল। যদিও গ্রামের মত এখানে (শহর) অত সবুজ গাছগাছালি নেই, কাদামাখা রাস্তা নেই, পুকুরে বৃষ্টির পড়ার সেই মনোমুগ্ধকর শব্দ তৈরির সেই পুকুর নেই,, বৃষ্টির পানিতে খেলা করা হাঁসের দলের প্যাঁকপ্যাঁক আওয়াজ নেই, বৃষ্টির পানিতে ভেজা পাখির সেই দৃশ্য নেই। তবু এখানের পিচঢালা কালো রাস্তায় হাঁটার মজাটাও কম না, সুনসান নিরবতা, দুই একটা গাড়ি হঠাৎ পাশ দিয়ে চলে যাওয়া, ছাতাতে বৃষ্টি পড়ার শব্দ, অথবা আশে পাশের দোকানপাটে মোমবাতি জ্বলার দৃশ্য, বৃষ্টির শব্দের সাথে রিকশার কলিং বেলের মিশেল আওয়াজ, সত্যিই উপভোগ্য।






[ছবি সংগ্রহ : Google]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


