"ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি নেওয়া শাস্তির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আজ বুধবার সাংবাদিকদের
কাছে জাফর ইকবাল এ মন্তব্য করেন। জাফর ইকবাল প্রশ্ন তুলে বলেন, ‘শিক্ষকদের ওপর কে হামলা কে করেছে? ছাত্রলীগের ছেলেরা? না। এরা তো ছাত্র,আমাদের ছাত্র। এত কমবয়সী ছেলে, এরা কী বোঝে? ওদেরকে আপনি যা বোঝাবেন, তা-ই বুঝবে। কাজেই আমি যখন দেখলাম যে তিনজন আর চারজনকে বহিষ্কার করা হয়েছে, এখন আমার লিটারালি (আক্ষরিক অর্থে) ওদের জন্য মায়া লাগছে।’ এদের যারা বিপথগামী করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে মুহম্মদ জাফর ইকবাল
বলেন, ‘এই বাচ্চা ছেলেগুলোকে মিসগাইডেড করে পাঠিয়ে দিয়েছে, এখন তারাই বিপদে পড়েছে। ছাত্রত্ব বাতিল হবে, শাস্তি হবে। ওরা কি দোষ করেছে?
কাজেই, এখন আমার খুবই খারাপ লাগছে। এই ছাত্রলীগেরছেলেদের শাস্তি দেওয়াটা এক ধরনের অন্যায়। যে তাদের পাঠিয়েছে, তাদেরকে শাস্তি দেন।’"
সূত্রঃ প্রথম আলো
এই বক্তব্যের মাধ্যমে জাফর স্যার আসলে কি বুঝাতে চেয়েছেন? আমি বুঝতে পারি নি। তিনি এখানে ছাত্রলীগের ছেলেদের বাচ্চা বলতেছেন। তিনি কি বাচ্চা বলে এদেরকে সব দোষকে দামাচাপা দিতে চাননি? মায়ের পেটের শিশু সন্তানও যাদের হাত থেকে রক্ষা পায় না তার কি করে বাচ্চা হয়। এখন থেকে বাচ্চার সংজ্ঞাও পরিবর্ত করতে উনি কার্পন্য করলেন না। কিন্তু কেন উনার এত মায়া সেটাই বুঝলাম না। আপনার এই ধরনের দরদ যে কতটা বিপদজনক আপনার ও দেশের জন্য আপনি কি একটু বুঝতে পারতেছেন না?
ছোট মুখে একটা ভবিষ্যৎবাণী করি "আমি নিশ্চিত আপনি এবার যেভাবে কান্না করছেন হয়তো বৃষ্টির জন্য কেউ তা দেখে নি। পরের বার যখন কান্না করবেন তখন কান্না লুকানোর জন্য বৃষ্টিও খুজে পাবেন না। "
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



