ভ্যাট বিরোধী আন্দোলন কি শুধু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই করবে???
এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে, আপনি খুজে পাবেন অনেক কিছুই।
আপতত দৃষ্টিতে আন্দোলনটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে ঘিরে শুরু হলেও, তার সুফল বা কুফল বহন করবে, বর্তমান ও ভবিষ্যত প্রজন্ম। তথা সকল দলের, বর্ণের, গোত্রের মানুষকে।
ধরুন, আজকে ভ্যাট বিরোধী আন্দোলনটি ব্যর্থ হলো, ফলে ৭.৫% ভ্যাট বর্তমান প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দিল।
আপনি সরকারী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বলে খুশি হবার কিছুই নাই কারণ আপনি হয়তো ট্যাক্সের টাকায় পড়ারার সুযোগ পেয়েছেন, তাই বলে আপনার পরবর্তী প্রজন্মও যে সেই সুযোগ পাবে তার কি কোন নিশ্চিতা আছে?
এই যুক্তিটাই কিন্তু খাটে, সাধারন মানুষ, শিক্ষক, অভিভাবক থেকে সবর্সাধারনের জন্যও।
আর একটা জিনিস দেখতেছি, শুধু ঢাকাকেন্দ্রিক ভার্সিটিগুলোই আন্দোলন করতেছে, ঢাকার বাইরের বড় শহর (চট্রগ্রাম বা সিলেট) গুলোতে আন্দোলন হচ্ছে না। তাদের কাছে প্রশ্ন, ভ্যাট কি শুধু ঢাকার ছেলে মেয়েরাই দিবে?
সরকার আর একটা টোপ পেলেছে, ভ্যাট দিবে বিশ্ববিদ্যালনয়ের কর্তৃপক্ষ, ছাত্ররা নহে। কর্তৃপক্ষ এখন হয়তো সরকারের চাপে তা মেনে নিবে, কিন্তু পরবর্তীতে তা ঠিকই অভাভাবকদের কে বহন করতে হবে।
তাই সময় থাকতে, সকলকে সজাগ হয়ে আন্দোলনে একাত্না প্রকাশ করে, জোরালে আন্দোলনের মাধ্যমে, এই অন্যায়ের প্রতিবাদ করা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



