নমিনী নহে, মৃতব্যক্তির টাকা পাবে উত্তরাধিকারী।
০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্যাংক হিসাবধারী কোনো ব্যক্তির মৃত্যুর পর ব্যাংকে রক্ষিত টাকা এখন থেকে নমিনির পরিবর্তে হিসাবধারীর উত্তরাধিকারী পাবে- মর্মে আদেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (৩ এপ্রিল) বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। (বাংলামেইল২৪.কম)।
বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে এই অাইনকে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই। কারণ বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রে নমিনী ব্যপারটা কাগজেই সীমাবদ্ধ। শুধু ফরমের একটা ঘর পূরণের জন্য অনথ্যায় এটার সঠিক কোন ব্যবহারই নাই। যেমন আমার এক বন্ধুর নমিনী আমি। আমি নিশ্চিত ভার্সিটি লাইফ শেষে তার সাথে আমার দেখা হবার সম্ভবনা খুবই কম। এখন ভবিষ্যতে তার যদি কোন প্রবলেম হয় এবং অামার বর্তমান কিংবা স্থায়ী ঠিকানা যদি পরিবর্তন হয়ে যায় তখন কিন্তু বিশাল বড় একটা ঝামেলায় পড়তে হতে পারে আমার বন্ধুর পরিবারটির। এই কারণেই আমি মনে করি এই আইনটি বর্তমান বাংলাদেশের সাপেক্ষে একটা যুগোপযোগী পদক্ষেপ।
ব্লগে কেউ যদি ব্যাংকিং সেক্টরে কিংবা আইন বিষয়ে পড়ালেখা করে থাকেন তবে অবশ্যই আপনাদের মতামত ব্যক্ত করবেন। এতে হয়তো অাইনটির দুর্বল দিক কিংবা আরো কি পদক্ষেপ নিলে আইনটি শক্তিশালী হবে তা জানা যাবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আম্রকাননের আগুনএপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের...
...বাকিটুকু পড়ুনজীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি...
...বাকিটুকু পড়ুন/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন