somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে তোমার নামে কনফেশনে লেখা এলো...

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কনফেশন। বাংলা অর্থ স্বীকারোক্তি। ফেসবুকের কল্যানে কনফেশন নামক ফেসবুক পেইজগুলো ভার্সিটির ছেলে মেয়েদের কাছে সবচেয়ে জনপ্রিয়। পেইজগুলোতে আপনি নিজের নাম গোপন রেখে, আপনার পছন্দের মানুষের নাম উল্লেখ করে লেখা পাঠাতে পারেন। আমিও একজনের নামে লিখেছিলাম। প্রেম যাকে বলে। ভার্সিটিতে ভর্তির পর তাকেই ভালোলাগে। কেন ভালোলাগে তা আমি নিজেও জানি না। শুধু ওকে দেখলে অদ্ভুদ এক ভালোলাগায় মন ছুঁয়ে যায়। ইচ্ছে করে পাশাপাশি একটু হাঁটি। পলকহীন তাকিয়ে চোখ দুটো দেখি। কিন্তু কখনও হয়নি। কনফেশন লেখার পর, কেটে যায় তিনবছর। বন্ধুরা বহুবার বলা শর্তেও আমি কখনও সামনাসামনি গিয়ে বলিনি, তাকে আমি পছন্দ করি। তবে সে জানত, তাকে পছন্দের ব্যপারটা। তারও একবছরপর, একদিন আমি সত্যি সত্যি তার মুখোমুখি বাসের ভেতরে, অন্য কেউ তখন ছিল না। তাকে অামার মনের কথা বলি, প্রতিউত্তরে সেও সরাসরি না বলে দেয়। আমি আরো আত্মবিশ্বাসের সহিত বলি, দেখ আমার চেয়ে বেশি কেউ কখনও তোমায় ভালো রাখতে পারবে না? ভেবে বলো পরে অনুশোচনা করতে হবে না হয়? সে আরো আত্মবিশ্বাসের সহিত না বললো। তিন সত্যির মতো, আমি তাকে আবারো জিজ্ঞেস করি, সেও না করে দেয়। আমার প্রথম ভালোলাগা, ভালোবাসার মৃত্যু হয়। কষ্ট পেয়েছিলাম প্রচন্ড। কিন্তু তাকে ভুলে থাকা টা অনেকটা অসম্ভব ছিল। বন্ধুরা বুদ্ধি দিল, অন্য কাউকে পছন্দ করতে, ভালোবাসতে। অনেকটা কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। কিন্তু হয়নি ।

প্রায় ছয়মাস পর। একজনের সাথে ফেসবুকে পরিচয়। নাম ছিল অপ্সরীর নীল। কথা হতো টুকটাক তারপর দেখাও করি একদিন। সুন্দর, অসম্ভব সুন্দর ছিল চোখদুটো। সময় সংক্ষেপের জন্য বেশিক্ষন থাকতে পারেনি সে। চলে যায়। কথা ছিল, আবার দেখা করবে , শর্ত ছিল পরের বার আমাকে চোখদুটো ভালো করে দেখার সুযোগ দিবে। পরের সাপ্তাহ এলো, কিন্তু দেখা হলো না। কি কাজে যেন ব্যস্ত ছিল। অদ্ভুদ হচ্ছে আর দেখা হয়নি আমাদের। কেটে যায় অনেকদিন, মাঝে মাঝে ফেসবুকে চ্যাট হতে এইটুকুই। আমিও বুঝতে পারলাম, সে আমার কাছ থেকে পালাতে চায়। কিন্তু মুখফুটে তা সে বলে না। অন্যদিকে আমি বুঝেও না বুঝার ভান ধরে, তার চোখদুটো দেখবো বলে উদ্গ্রীব হয়ে আছি। একদিন ফেসবুকে নিউজফিড ক্রল করতে করতে দেখতে পেলাম অপ্সরী নীল কে নিয়ে কনফেশনে কেউ একজন তার ভালোবাসার কথা লিখলো। অসম্ভব সুন্দর ছিল লেখাটা। আমার ভেতরটা কেঁপে উঠলো। দুইদিনপর ভার্সিটিতে অপ্সরীর সামনে গিয়ে দাঁড়ালাম। তাকে ভালোবাসার কথা বললাম। সেও না করে দিল। কারণ হিসেবে, কনফেশনের ছেলেটার কথা বললো, ছেলেটার লেখা নাকি তার হৃদয় ছুঁয়ে গেছে। আমি হাসলাম। অবশেষে বুঝলাম, সে কনফেশনের ছেলেটার প্রেমে পড়েছে, আমার না। ভালাবাসার মানুষটির জন্য খারাপ লাগতেছিল এই ভেবে, আমি জানি কনফেশনের ছেলেটি কখনও তার কাছে আসবে না কারণ কনফেশনটা আমিই লিখি।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নোবেলজয়ী বিজ্ঞানী, কিন্তু ঘরে ফিরে তিনি একজন বাবা

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:২৩



বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা... ...বাকিটুকু পড়ুন

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×