পুনর্জন্ম
০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পুনর্জন্ম
(বিবর্ধিত)---------------
ধরো আমি হারিয়ে গেছি
দূর নীলিমায় মিশে গেছি
তখনও কি আমায় ভালোবাসবে তুমি
ছুটে আসবে কি?
সব সাংসারিক কাজ ফেলে,
আমার নিথর দেহ দেখবে বলে? কয়েক ফোঁটা অশ্রু কি,
ঝরে পড়বে হৃদয়ের গহীনে অজান্তে?
প্রথম স্পর্শের স্মৃতি কি বাঁক খাবে
সময়ে অসময়ে?
ফুচকা খেতে বারণ করার রাগ কি
এবার কমবে?
জানতে ইচ্ছে করে?লাল চুড়ি জোড়া কি এখনও
সযত্নে রেখেছ আগলে?
নাকি স্বর্ণের বালার কাছে
ভালোবাসা হেরে গেছে?
হেরে কি গেছে কি তবে,
প্রথম বিব্রতকর চুম্বন স্বাদ
স্বার্থপরতা বেড়াজালে? কি অদ্ভুদ! নিয়তির খেলা ।
হাতের তালুতে তালুবদ্ধ ভালোবাসা
পিষ্ট হওয়া নিকষ কালো চাওয়া পাওয়া
সময়ের কাছে হেরে যায়।
হেরে যায় ছলনা, হেরে যায়
সূর্যশপথ তুমি,আমি, আমরা।
রয়ে যায় মহাকাল,
কালের লাল, নীল স্বপ্নের বাতি।
জিতে যায় কষ্ট,
বেদনা, ভালোবাসার স্মৃতি।
একবার মরে আবার জেগে
তোমার প্রেমে পড়তে ইচ্ছে করে।
ইচ্ছে করে নিয়ম করে ভুলে থাকাটা
অনিয়মের বেড়াজালে আটকিয়ে,
আরেকবার স্পর্শ করি তোমার হাতটা।
মৃত্যুর শ্বাশত সত্যকে মিথ্যে করে
মহাকাল থেকে ফিরে এসে
তোমার বাহুডোর বাঁচতে ইচ্ছে করে।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪

১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা...
...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনসালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন