অপেক্ষায় আমি তুমি
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই শহরের বাতাসে তুমি আমি বেড়ে উঠি
পাশাপাশি ফ্ল্যাটে থাকি
একই সূর্যের তাপে তুমি আমি
ঘেমে একাকার হই।
আমরা একই দোকানের খরিদার
একই গলির পথচারী,
একই শহরের হেঁটে চলি
একই বৃষ্টিতে ভিজি।
এতসব এক হওয়ার পরেও
আমরা কভু মুখোমুখি হয়নি।
একই রিকশায় ছড়ি
একই বাসে, একই সিটের
যাত্রী আমি তুমি।
আমরা হেঁটে চলি শহরের ওলিগলি।
কত শহস্র মানুষের সাথে দেখা হয়
কত নতুন মুখ, কত বিচিত্র মানুষের
সংস্পর্শে আমি তুমি।
তবুও কভু রাস্তায় হঠাৎ,
আমাদের চোখাচোখি হয়নি।
আমরা মুখোমুখি হইনি।
আমরা কখনও কথা বলিনি।
আমাদের কভুও দেখা হয়নি।
এতসব না হওয়ার পরও
অপেক্ষায় আমি তুমি।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন